বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৪ঠা মার্চ ২০২৩ বিকাল ০৪:৪৩
৪১০
এবার স্মার্টফোনের জন্য বিশেষ কয়েকটি ফিচার আনলো গুগল। এখন থেকে নতুন ফোন কেনার পর ফোনেই এসব ফিচার পাবেন। যেগুলো আগে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হত ব্যবহারকারীকে।
খুব শিগগির এসব ফিচার যুক্ত হতে চলেছে সব ধরনের অ্যান্ড্রয়েড স্মার্টফোনে। আইফোন ব্যবহারকারীরাও পাবেন ফিচারগুলো। স্পেনের বার্সেলোনা শহরে ২০২৩ সালের ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেসে গুগল বেশ কিছু বড় ফিচার আনার কথা ঘোষণা করেছে। এরই মধ্যে কিছু ফিচার শিগগির লঞ্চ করা হবে। চলুন দেখে নেওয়া যাক কোন ফিচারগুলো গুগল সব অ্যান্ড্রয়েড স্মার্টফোনে পাবেন।
গুগল মিট
করোনাকালীন এই ফিচারের জনপ্রিয়তা ছিল তুঙ্গে। গুগলের বিশেষ একটি ফিচার অ্যাপ হচ্ছে গুগল মিট। যার মাধ্যমে খুব সহজেই অনলাইন মিটিং এবং ক্লাস সেরে নেওয়া যেত। এবার থেকে আরও বেশি অ্যান্ড্রয়েড মোবাইল ডিভাইসে গুগল মিটের ‘নয়েজ ক্যানসেলেশন’ ফিচার পাওয়া সম্ভব হবে। এই ফিচারের সাহায্যে ব্যবহারকারীরা কলের সময় ব্যাকগ্রাউন্ড সাউন্ড দূর করতে পারবেন।
গুগল কিপ
গুগল শিগগির এমন ফিচার আনতে চলেছে যাতে একটি একক নোট উইজেটের মাধ্যমে ব্যবহারকারী সহজেই নোট পরিচালনা করতে পারেন। সেই সঙ্গে হোম স্ক্রিন থেকেই যা করতে চান সেই তালিকাটি পরীক্ষা করতে পারবেন। এই উইজেটটি ব্যাকগ্রাউন্ডের রং প্রদর্শন করবে সঙ্গে রিমাইন্ডারও দেবে।
গুগল ড্রাইভ
ব্যবহারকারীরা এবার স্টাইলাস ব্যবহার করতে পারবেন। অ্যান্ড্রয়েড ডিভাইসে গুগল ড্রাইভ অ্যাপে পিডিএফ একত্রিত করতে পারবেন। এছাড়াও নিজের ট্যাবলেট বা ফোনে গুরুত্বপূর্ণ পাঠ্য সংরক্ষণ করতে হাইলাইটার টুল ব্যবহার করতে পারেন।
সুত্র জাগো
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত