বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৪ঠা মার্চ ২০২৩ বিকাল ০৪:৫০
৪০৭
মাইক্রোওয়েভ ওভেন এখন প্রায় সবার ঘরেই। খুবেই গুরুত্বপূর্ণ একটি ইলেকট্রনিক্স পণ্য এটি। রান্না করা থেকে শুরু করে খাবার গরমে এমনকি বাহারি পদ তৈরি করতে এর ব্যবহারের জুড়ি নেই।
তবে অতিরিক্ত ব্যবহারের কারণে ওভেন দ্রুত নষ্ট হয়ে যায়, আবার এর ভেতরে দুর্গন্ধের সৃষ্টি হয়। অনেকেই ওভেন পরিষ্কারের সঠিক নিয়ম জানেন না, ফলে ভুলভাবে পরিষ্কার করতে গিয়ে বিপদে পড়েন।
এ কারণে মাইক্রোওয়েভ পরিষ্কারের সময় কিছু বিষয় মাথায় রাখতে হবে, তাহলে খুব সহজে ও সঠিক উপায়ে ঘরের মূল্যবান এই জিনিস পরিষ্কার রাখতে পারবেন। জেনে নিন উপায়-
বেকিং সোডা ব্যবহার করুন
মাইক্রোওয়েভের দাগ দূর করতে আপনি বেকিং সোডা ব্যবহার করতে পারেন। এর জন্য বেকিং সোডায় পানি মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন।
এবার এই পেস্ট ওভেনের দাগের উপর লাগান ও ৫-১০ মিনিট পর স্পঞ্জ দিয়ে দাগ ঘষে পরিষ্কার করুন। এরপর ভেজা কাগজ বা তোয়ালে দিয়ে চুলা মুছে নিন। এতে ওভেনের দাগ সঙ্গে সঙ্গে চলে যাবে।
লেবু বা ভিনেগার ব্যবহার করুন
মাইক্রোওয়েভ পরিষ্কার করতে লেবুর রস বা সাদা ভিনেগারও ব্যবহার করতে পারেন। তবে মাথায় রাখবেন সরাসরি ওভেনে ভিনেগার লাগাবেন না।
এক্ষেত্রে প্রথমে কাপড়ে ভিনেগার ঢেলে দিন। এবার এই কাপড় দিয়ে মাইক্রোওয়েভ পরিষ্কার করে নিন।
কাপড় বা কাগজের ব্যবহার
ওভেন পরিষ্কার করতে একটি কাপড় বা কাগজও ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে কাগজ বা কাপড় রোল করে মাইক্রোওয়েভে রাখুন।
এবার ১-২ মিনিটের জন্য মাইক্রোওয়েভ চালু করুন। এরপর একই কাগজ বা কাপড় দিয়ে ওভেন মুছুন। এতে ওভেন সহজে পরিষ্কার হবে।
মাইক্রোওয়েভ পরিষ্কারের সময় প্লাগ খুলে ফেলতে ভুলবেন না, অনেকেই তাড়াহুড়ো করে প্লাগটি সরাতে ভুলে যায়। এই ভুলে বিদ্যুৎস্পৃষ্টও হতে পারেন।
সুত্র জাগো
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত