বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৪ঠা মার্চ ২০২৩ বিকাল ০৪:৫২
৬৩১
আনিস ফারদীন
মর্মর শব্দ
পায়ের নিচের শুকনো পাতার মর্মর শব্দ
হকচকিয়ে যাই এক অজানা নীল আতঙ্কে;
সামনে ভেসে আসে কতক অযাচিত শব্দ
মৃত্যু, স্তব্ধতা আর জীবনের নীলিন সময়।
কত সবুজ, প্রাণবন্ত ছিল শুকনো এ পাতারা
অথচ সময়ের ঘূর্ণিপাকে আজ ক্লান্ত তারা;
সবুজ পেয়েছে লাল, হলুদের বিমর্ষ আবহ
মৃত আর দগ্ধ ক্ষত সবুজ প্রাণবন্ত এ শরীরে।
যারা বাতাসের আবহে দুলতো সময়-অসময়ে
গাইতো হৈ-হুল্লোড়ে জীবনের সমস্ত রঙিন গান;
আনমনে অগোচরে বাঁধতো রাজ্যের সব স্বপ্ন
আজ তারা যে ঝরে পড়েছে একান্ত অনিচ্ছায়।
তাই আঁতকে উঠি, পাতাদের ঝরে পড়ার শব্দে
ভেবে যাই আনমনে নিষ্ঠুর পাতার অমোঘ মৃত্যুকে;
পাতাদের মতো অসময়ে ঝরে পড়েছে কত জীবন
কবে যে পাতাদের মতো চলে আসে আমারও ডাক!
****
বিষাদের নোনতা জল
জীবনের হিসেব করতে করতে ক্লান্ত মানুষ
বিষাদের নোনতা জল এসে লাগে জিহ্বায়,
বিষাদ স্বাদে শুকিয়ে আসে গলা বার বার;
খকখক কাশিতে আবার শুরু হয় হিসেব
তবু জগতের সব হিসেবে থেকে যায় অমিল।
নাওয়া-খাওয়া সব ভুলে গিয়ে চলে হিসেব
দিন যায়, আবছা অন্ধকারে ঘনিয়ে আসে রাত;
তারায় তারায় ঠাসা থাকে আকাশ, স্বর্গলোক
নক্ষত্র আপন আলোয় ভাসায় শহর, নগর
তবু অন্ধকার ঠেকে, নিকষ কালো অন্ধকার।
দোজখের আগুনে পুড়ে ছারখার হয় চাওয়াগুলো
ছাইচাপা আগুনে নিঃশেষ হয় সব, বাড়ে যন্ত্রণা
পাপের হিসেবের পাল্লা ক্রমশ ভারী হতে থাকে
দুর্বাক ঘূর্ণিতে এলোমেলো হয় আকাশ-বাতাস
জীবনের হিসেব মেলে না, অমিল থেকে যায় সব।
সুত্র জাগো
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী
প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী
পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী
তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব
সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক