অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

চলে গেলেন শিশুসাহিত্যিক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৪ঠা মার্চ ২০২৩ বিকাল ০৪:৫৩

remove_red_eye

৪৩৫

শিশুসাহিত্য জগতের নক্ষত্র পতন হলো। পাণ্ডব গোয়েন্দার স্রষ্টা ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় চলে গেলেন না ফেরার দেশে। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। ৩ মার্চ দুপুর ১২টায় হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

গত বছরের ডিসেম্বর থেকেই গুরুতর অসুস্থ ছিলেন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। গত ২ মার্চ রাতে স্ট্রোক করলে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন এই প্রবীণ সাহিত্যিক।

সাহিত্যিক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় রেখে গেছেন রহস্য-রোমাঞ্চে মোড়া সৃষ্টি ভোম্বল, বাচ্চু, পঞ্চু ও বিলুকে। এসব গল্প পড়তে পড়তে বুঁদ হয়ে থাকতো বিভিন্ন বয়সের কিশোর-কিশোরী। শুকতারা ম্যাগাজিনে প্রথম প্রকাশিত তাঁর দুঃসাহসী, রোমাঞ্চ, নির্ভীক এবং বুদ্ধিমান পঞ্চপাণ্ডবকে তুলে ধরেছিলেন তিনি।

তাঁর সৃষ্টির ঝুলিতে আছে একাধিক রোমাঞ্চ, দুঃসাহসী, নির্ভীক গোয়েন্দা গল্প। গোয়েন্দা তাতার এর মধ্যে অন্যতম।

১৯৪১ সালে হাওড়া জেলার ষষ্ঠীতলায় জন্মগ্রহণ করেন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। দৈনিক বসুমতীতে ‘কামাখ্যা ভ্রমণ’ প্রকাশ করে তাঁর কর্মজীবন শুরু হয়।

তিনি কলকাতার আনন্দবাজার পত্রিকায় কাজ করেন। এরপর কেন্দ্রীয় সরকারের সংস্থা ভারতীয় রেলে যোগ দেন। ভারতীয় রেলে যোগ দেওয়ার সময় কর্মসূত্রে পশ্চিমবঙ্গের ঘাটশিলায় ছিলেন তিনি।

সুত্র জাগো

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...