অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

শরীয়তপুরের জাজিরায় নিরাপদ টমোটোতে আস্থা ফিরেছে ভোক্তাদের

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৪ঠা মার্চ ২০২৩ বিকাল ০৪:৫৮

remove_red_eye

৪১৮

জেলার জাজিরায় প্রাকৃতিক পদ্ধতিতে টমেটো চাষ শুরু হওয়ায় আস্থা ফিরে এসেছে ভোক্তাদের। রাসায়নিক ব্যবহার করে টমেটো পাকানো হয় আতঙ্কে বিগত বেশ কয়েক বছর থেকে শরীয়তপুরের বাজারগুলোতে টমেটো বিক্রি কমে গিয়েছিল। খাদ্য তালিকায় অত্যন্ত জনপ্রিয় ওষুধী গুণ সম্পন্ন অন্যতম জনপ্রিয় এ  সবজির প্রতি আস্থা ফিরিয়ে আনতে এ মৌসুমে জাজিরার বিলাসপুরের মুলাই বেপারীর কান্দিতে কুন্ডেচর ইউপি চেয়ারম্যানসহ ৫ জন কৃষক ৫ বিঘা জমিতে বিষমুক্ত পদ্ধতিতে টমেটো চাষ করেছেন। টমোটো পাকাতেও তারা অবলম্বন করছেন  প্রাকৃতিক পদ্ধতি। ফলে কৃষক শুধু বেশি বাজারম্যূল্যই পাচ্ছেন না, খাবার তালিকার পছন্দের এ সবজির প্রতি ফিরিয়ে এনেছেন ভোক্তাদরে আস্থাও। স্থানীয় কৃষি বিভাগ বলছে, ক্যান্সর প্রতিরোধক গুণসম্পন্ন নিরাপদ টমোটো আবাদে কৃষক শুধু অর্থনৈতিকভাবে লাভবানই হবেন না, নিরাপদ খাদ্য উৎপাদন আন্দোলনও হবে বেগবান।
জাজিরা উপজেলার কুন্ডেরচর ইউনিয়নের চেয়ারম্যান আক্তার হোসেন বলেন, রাসায়নিক দিয়ে টমোটো পাকানোর আতংকে আমি নিজেও বেশ কয়েক বছর যাবত টমেটো খাওয়া একদম কমিয়ে দিয়েছিলাম। কিন্তু এ মৌসুমের প্রথম দিকে উপজেলা কৃষি কর্মকর্তার পরামর্শের ফলে টমেটোর প্রতি ভোক্তাদের আস্তা ফিরিয়ে আনতে পরীক্ষমূলভাবে ৫ বিঘা জমিতে নিরাপদ পদ্ধতিতে টমোটো চাষ ও প্রাকৃতিক পদ্ধতিতে পাকানো শুরু করি। এতে আমাদের ৫ জনের খরচ হয় ১ লক্ষ ৫০ হাজার টাকা। বাজারে আমাদের টমেটোর চাহিদা এতোটা হবে তা বুঝতে পারি নাই। আশা করছি ৬ লক্ষ টাকার উপরে বিক্রি হবে। বাজারে আমার টমেটো বিক্রি শেষ না হতে বাইরের টমেটো কেউ বিক্রি করতে পারে না। এ সাফল্যে আমি খুশী। আগামীতে আমি এ পদ্ধতিতে ৩০ বিঘা জমিতে টমেটো আবাদের পরিকল্পনা করছি।
জাজিরা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: জামাল হোসেন বাসস’কে বলেন, টমোটোতে রাসায়নিকের প্রভাব আতংকে গত কয়েক বছর থেকে ক্রেতাদের অনাস্থার কারণে জাজিরায় কমছিল আবাদের পরিমাণ। তবে ক্যান্সার জীবাণু প্রতিরোধক নিরাপদ টমোটো আবাদ ও প্রাকৃতিক পদ্ধতিতে পাকানোর প্রক্রিয়া শুরু হওয়ায় এখন আস্থা ফিরছে ভোক্তাদের। আমরা নিরাপদ খাদ্য উৎপাদন আন্দোলনকে সফল করতে আমরা সকলেই মাঠ পর্যায়ে কৃষকদেরকে সব ধরনের সহায়তা ও পরামর্শ প্রদান করে যাচ্ছি। ফলে আগামীতে আবারও জাজিরায় টমেটোর আবাদ বৃদ্ধি পেয়ে আগের অবস্থাকেও ছাড়িয়ে যাবে বলে আমরা আশাবাদী। এবছর জাজিরা উপজেলায় ৩শ’ ৫০ হেক্টর জমিতে টমো আবাদের লক্ষ্যমাত্রা থাকলেও আবাদ হয়েছে ৪শ’ হেক্টরে।

সুত্র বাসস

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...