বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৪ঠা মার্চ ২০২৩ বিকাল ০৫:০৮
৪৩৪
আগামী ২৫ মার্চ মরক্কোর বিরুদ্ধে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ব্রাজিল দলে জায়গা হয়নি ইনজুরিতে থাকা নেইমারের। বিশ^কাপের পর প্রথমবারের মত জাতীয় দল প্রীতি ম্যাচে মাঠে নামতে যাচ্ছে। অন্তর্বর্তকালীন কোচ র্যামন মেনেজেসের বিবেচনায় এই দলে বেশ কিছু নতুন মুখ ডাক পেয়েছেন।
মরক্কোর পশ্চিমাঞ্চলীয় বন্দর নগরী টানগিয়ারে ম্যাচটি অনুষ্ঠিত হবে। ডিসেম্বরে ক্রোয়েশিয়ার কাছে কোয়ার্টার ফাইনালে পরাজিত হয়ে ব্রাজিলের হতাশাজনক বিদায় ঘটেছিল। অন্যদিকে সবাইকে বিস্মিত করে বিশ^কাপের সেমিফাইনালে খেলেছিল মরক্কো।
পিএসজি স্ট্রাইকার নেইমার দুই সপ্তাহ আগে লিগ ওয়ানে লিলির বিপক্ষে ম্যাচে ডান গোঁড়ালির ইনজুরিতে পড়েছিলেন। কাল এক সংবাদ সম্মেলনে জাতীয় দলের চিকিৎসক রডরিগো লাসমার বলেছেন মরক্কোর বিরুদ্ধে খেলার জন্য যথেষ্ঠ ফিট অবস্থায় এখন নেই নেইমার।
এর আগে আগামী সপ্তাহে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর দ্বিতীয় লেগের ম্যাচ থেকে নেইমারের বাদ পড়ার বিষয়টি গনমাধ্যমের কাছ নিশ্চিত করেছে পিএসজি।
প্রথম আরব দল হিসেবে বিশ^কাপের সেমিফাইনাল নিশ্চিত করা মরক্কোর সাথে খেলতে নামা ব্রাজিলের দলটিতে ১১ জন কাতার বিশ^কাপে খেলেছেন। তবে লিভারপুলের গোলরক্ষক এ্যালিসন প্রীতি ম্যাচটিতে খেলছেন না।
মেনেজেস নয়জন নতুন খেলোয়াড়কে জাতীয় দলে ডেকেছেন যার মধ্যে রয়েছেন ১৮ বছর বয়সী ফরোয়ার্ড ভিটোর রোকে। ব্রাজিলের অনুর্ধ্ব-২০ দলের কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে মেনেজেসের। গত মাসে মেনেজেসের অধীনে অনুর্ধ্ব-২০ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশীপে মেনেজেসের অধীনে ব্রাজিল অপরাজিত চ্যাম্পিয়ন হয়। । কাতার বিশ^কাপের পর জাতীয় দলের কোচের পদ থেকে তিতে পদত্যাগ করার পর মেনেজেস অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
স্কোয়াড :
গোলরক্ষক : এডারসন, মিকায়েল, উইভারটন
ডিফেন্ডার : আর্থার, এমারসন রয়্যাল, এ্যালেক্স টেলাস, রেনান লোডি, আবানেজ, এডার মিলিটাও, মারকুইনহোস, রবার্ট রেনান
মিডফিল্ডার : আন্দ্রে, আন্দ্রে সান্তোস, ক্যাসেমিরো, হুয়াও গোমেজ, লুকাস পাকুয়েটা, রাফায়েল ভেইগা
ফরোয়ার্ড : এন্টনি, রিচার্লিসন, রডরিগো, রনি, ভিনিসিয়াস জুনিয়র, ভিটোর রোকে।
সুত্র বাসস
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত