বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৫ই জানুয়ারী ২০২০ রাত ০১:৩৮
৯১১
লালমোহন প্রতিনিধি : ৫ বছরের শিশু মরিয়ম। ব্রেণ টিউমারে আক্রান্ত। শিশুর মা আসমা বেগম লালমোহন নয়ানীগ্রামের ৪নং ওয়ার্ডের বাসিন্ধা। মেয়ের চিকিৎসার জন্য সবার কাছে সহযোগিতা কামনা করেছেন। মরিয়মকে নিয়ে বাবা সিরাজুল ইসলাম ভারতের ভেলরে সিএমসি হাসপাতালে গেছেন। কুঞ্জেরহাটের কাছে কালিরহাট বাজারের সামান্য ঔষধের দোকানদার সিরাজ। ৩ সন্তানের মেঝ মরিয়ম। ৪ বছর বয়স থাকতে মাথা ব্যথায় ভুগতে থাকে। পরে বরিশাল নিয়ে ডাক্তার দেখালে সিটি স্ক্যান করে ব্রেণ টিউমার খুঁজে পায় ডাক্তার। ঢাকায় নিয়ে নিজের সমস্ত পূজি দিয়ে অপারেশন করান। কিন্তু অপারেশন ঠিকমতো না হওয়ায় আবারো মাথা ব্যথায় ভুগতে থাকে মরিয়ম। পূণরায় ডাক্তার দেখালে ডাক্তার বলেন, টিউমার এখনো রয়ে গেছে এবং মাথার একটি রগ কেটে গেছে। যার কারণে তার অবস্থা আরো খারাপ হতে থাকে। উপায়ন্তর না পেয়ে তরিগরি করে মরিয়মকে বাঁচাতে বাবা সিরাজ বিভিন্ন জনের কাছ থেকে টাকা নিয়ে চলে যান ভেলর সিএমসি হাসপাতালে। সেখানে নিউরোলজি বিভাগে ডাক্তার দেখালে ডাক্তার অপারেশন করার কথা বলেন। এর জন্য প্রয়োজন ৪ লাখ টাকা। হাসপাতালের সিট ভাড়া, ঔষধ, দৈনন্দিন খরচসহ আরো কয়েক লাখ টাকার প্রয়োজন। এতো টাকা যোগাড় করার মতো অবস্থা নেই সিরাজের। বাড়িতে ঘর ভিটা ছাড়া আর কোন জমিও নেই। তাই মরিয়মের মা আসমা বেগম সকলের সহযোগিতা কামনা করেছেন। সহযোগিতার জন্য উত্তরা ব্যাংক, লালমোহন শাখায় সঞ্চয়ী একাউন্ট নং আসমা আক্তার/১২৪৮৮৮। নগদ, বিকাশ ও রকেট নং ০১৭২৮৭৮০০৯০। ভেলরে মরিয়মের বাবা সিরাজের নম্বর +৯১৬২৯০১২৫৮৮৪।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত