বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৫ই মার্চ ২০২৩ রাত ০৮:২৫
৩৬৬
সিরি এ’ লিগের পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে পৌঁছানোর সুযোগ হাতছাড়া করল এসি মিলান। শনিবার অনুষ্ঠিত লিগ ম্যাচে ফিওরেন্টিনার কাছে ২-১ গোলে হেরে গেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
বিরতি থেকে ফেরার তিন মিনিট পর নিকোলাস গঞ্জালেসের পেনাল্টি গোল এবং শেষ দিকে লুকা জোভিচের দর্শনীয় হেডের গোলে পুর্ন তিন পয়েন্ট পায় ফিওরেন্টিনা। এতে অবসান হলো মিলানের টানা চার ম্যাচের অগ্রাভিযান। আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে টটেনহ্যাম হটস্পার্সের বিপক্ষে লড়াইয়ের আগে এমন নেতিবাচক ফলাফল দেখতে হলো এসি মিলানকে।
ম্যাচের শেষ মিনিটে মিলানের হয়ে সান্তনা হিসেবে একটি গোল পরিশোধ করেন থিও হার্নান্দেজ। এই পরাজয়ে এক ম্যাচ কম খেলা নগর প্রাতিদ্বন্দ্বি ইন্টার মিলানের সমান ৪৭ পয়েন্টেই রয়ে গেছে এসি মিলান। পরের ম্যাচে লেচ্চের মোকাবেলা করবে ইন্টার মিলান।
স্টেফানো পিওলির দলটি গতকাল তাদের তারকা স্ট্রাইকার রাফায়েল লিয়াওকে ছাড়াই প্রতিদ্বন্দ্বিতা করেছে ফিওরেন্টিনার বিপক্ষে। নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি ওই ফরোয়ার্ড। এখন ল্যাৎসিওর চেয়ে মাত্র এক পয়েন্টে পিছিয়ে আছে এসি মিলান। এছাড়া পরের ম্যাচে জুভেন্টাসকে হারাতে পারলে গোল ব্যবধানে মিলানকে টপকে যাবে রোমা।
ম্যাচ শেষে পিওলি বলেন,‘ আজ ফিওরেন্টিনা আমাদের চেয়ে ভালো খেলেছে। তবে আমাদের দৃস্টি টটেনহ্যাম ম্যাচের দিকে কেন্দ্রিভুত থাকার কারণে এমনটি ঘটেছে, তা নয়। সেটি হবে ভিন্ন একটি ম্যাচ। সেটি একটি নকট আউট ম্যাচ। আজ রাতের পারফর্মেন্স সেখানে প্রভাব ফেলতে পারবে না। একইভাবে টানা দুই ম্যাচে হেরে গেলেও টটেনহ্যামের পারফর্মেন্সেও এর প্রভাব পড়বে না।’
গতকালের এই জয়ের পরও অবশ্য তুরিনোর সমান ৩১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ১২ তম অবস্থানেই রয়ে গেছে ফিওরেন্টিনা।
শনিবার অনুষ্ঠিত লিগের আরেক ম্যাচে মোঞ্জা ২-১ গোলে এম্পোলির বিপক্ষে জয়লাভ করেছে। এছাড়া গোল শুন্য ড্র হয়েছে আটালান্টা বনাম উদিনেসের মধ্যকার ম্যাচটি।
সুত্র বাসস
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত