বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৬ই মার্চ ২০২৩ বিকাল ০৫:৫০
৪১৫
বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। একের পর এক আপডেট নিয়ে আসছে সংস্থাটি। এবার চ্যাটজিপিটির মতো চ্যাটবট নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ। ওপেনআইয়ের চ্যাটজিপিটি সব প্রযুক্তি সাইটের ঘুম উড়িয়ে দিয়েছে। গুগল থেকে শুরু করে বড় বড় টেক জায়ান্টকে টেক্কা দিচ্ছে চ্যাটজিপিটি।
এবার প্রতিযোগিতায় টিকে থাকতে চ্যাটবট যুক্ত করছে সাইটটি। কিছুদিন আগেই মেটা সংস্থার সিইও মার্ক জুকেরবার্গ ইঙ্গিত দিয়েছেন যে জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্ভবত একটি চ্যাটবট যুক্ত হতে চলেছে যা অনেকটা চ্যাটজিপিটির মতো হবে।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পন্ন এই ফিচারের পাশাপাশি ব্যবহাকারীদের জন্য আরও একটি সুবিধা এবার যুক্ত হতে চলেছে হোয়াটসঅ্যাপে। ট্যাবে হোয়াটসঅ্যাপ ব্যবহার করলে দুটো প্যানেলের ইন্টারফেসের সুবিধা পেতে চলেছেন ব্যবহাকারীরা। তবে নতুন ফিচার কবে চালু হবে তার দিনক্ষণ এখনও জানা যায়নি হোয়াটসঅ্যাপ।
হোয়াটসঅ্যাপ ট্র্যাকার ওয়েববিটাইনফোর নতুন একটি রিপোর্টে জানা গিয়েছে, ট্যাবলেটের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপের নতুন লেআউটের কথা ভাবা হচ্ছে। সাধারণত ট্যাবের স্ক্রিনজুড়ে থাকে চ্যাটবক্স। সেটারই পরিবর্তন হতে চলেছে। অনেকটা ডেস্কটপ বা ল্যাপটপ অর্থাৎ ওয়েব ভার্সানের লেআউট যুক্ত হতে চলেছে। স্ক্রিনের একপাশে থাকবে সব চ্যাট কনট্যাক্ট। আর অন্যদিকে সেই চ্যাটবক্স খোলা থাকবে যেখানে ব্যবহাকারী চ্যাট করবেন। ব্যবহাকারীদের মধ্যে যারা বড় স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে চান তাদের জন্য বেশ সুবিধাই হবে এই নতুন ফিচার চালু হলে।
সুত্র জাগো
মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত
ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ
উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে
মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ
ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী
ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার
২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক