বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৬ই মার্চ ২০২৩ বিকাল ০৫:৫৪
৪২২
ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাড়ছে সর্দি-কাশির সমস্যা। এখন ছোট-বড় কমবেশি সবাই মৌসুমী সর্দি-কাশি ও জ্বরে ভুগছেন। তবে এসব লক্ষণ কিন্তু ইনফ্লুয়েঞ্জারও হতে পারে।
এরই মধ্যে পাশের দেশ ভারতে ‘এইচ৩এন২ ভাইরাস’ এর প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে। এই ভাইরাস সংক্রমণের লক্ষণ হিসেবে অনেকেই উচ্চ জ্বর, কাশি ও শ্বাসকষ্টজনিত উপসর্গ অনুভব করছেন।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ক্যাটাগরির অন্যান্য ভাইরাসের তুলনায় এই ভাইরাস মারাত্মক। এর লক্ষণগুলো করোনা ভাইরাসের মতো, যা ২-৩ সপ্তাহ স্থায়ী হতে পারে। এর লক্ষণগুলো গুরুতর তবে এটি প্রাণঘাতী নয়।
বিগত কয়েক সপ্তাহে আবহাওয়ার পরিবর্তনের কারণে কাশি ও জ্বর একটি সাধারণ সমস্যা। তবে এটি উদ্বেগের বিষয় যে, মানুষ স্বাভাবিক কাশি ও জ্বরের সঙ্গে এইচ৩এন২ ভাইরাস দ্বারা সৃষ্ট উপসর্গ বুঝতে পারে না সহজেই।
চলুন তবে জেনে নেওয়া যাক এইচ৩এন২ ভাইরাস সংক্রমণের লক্ষণ কী কী, এই ভাইরাস কীভাবে আক্রান্ত ব্যক্তিকে প্রভাবিত করে ও আপনার কী করা উচিত?
উচ্চ জ্বর উপেক্ষা করবেন না
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই ভাইরাস আক্রমণের কারণে উচ্চ তাপমাত্রার জ্বর হতে পারে। যার সঙ্গে কাঁপুনিও হতে পারে।
ক্রমাগত কাশি
এই ভাইরাসের আক্রমণের কারণে জ্বরের সঙ্গে একটানা কাশি হতে পারে। এই কাশি সাধারণ কাশি নয়, এটি বিরক্তির কারণ হতে পারে। কাশির পাশাপাশি, গলায় কর্কশতা ও কণ্ঠস্বর পরিবর্তন হতে পারে।
উপসর্গ কয়েক সপ্তাহ ধরে চলতে পারে
এইচ৩এন২ ভাইরাস দ্বারা সৃষ্ট উপসর্গ ২-৩ সপ্তাহ স্থায়ী হতে পারে। বেশিরভাগের ২-৩ থেকে তিন দিন ধরে প্রচণ্ড জ্বর থাকে। এর পাশাপাশি শরীরে ব্যথা, মাথাব্যথা ওগলায় অস্বস্তি অনুভূত হতে পারে। কাশি ২-৩ মাস স্থায়ী হতে পারে।
বলা হচ্ছে, জ্বর-কাশি ছাড়াও এইচ৩এন২ ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের ঠান্ডা, ব্রঙ্কাইটিসের মতো ফুসফুসের অ্যালার্জি, শ্বাস নিতে অসুবিধা, বুকে অস্বস্তির মতো উপসর্গও দেখা যাচ্ছে।
ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধে করণীয়
>> সাবান পানি দিয়ে আপনার হাত ধোয়া।
>> মাস্ক পরুন।
>> নাক ও চোখ স্পর্শ করবেন না।
>> হাঁচি-কাশির সময় মুখ ও নাক ঢেকে রাখুন।
>> প্রচুর পানি পান করুন।
সুত্র জাগো
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত