অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লেন্স পরার সময় যে ভুলে হয় চোখ নষ্ট

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৬ই মার্চ ২০২৩ বিকাল ০৫:৫৬

remove_red_eye

৪৭৯

বর্তমানে তরুণ-তরুণীদের মধ্যে চোখে লেন্স পরার প্রবণতা বাড়ছে। ফ্যাশনে এখন নানা রঙের চোখের লেন্স না হলে যেন সাজ অসম্পূর্ণ থেকে যায়। আবার অনেকেই চোখের চশমার পরিবর্তে লেন্স পরতে স্বাচ্ছন্দ্য বোধ করেন।

তবে লেন্স পরার ক্ষেত্রে অবশ্যই কিছু নিয়ম মেনে চলা প্রয়োজন। না হলে সমস্যায় পড়তে পারেন। একনজরে দেখে নিন চোখে লেন্স পরার ক্ষেত্রে কোন কোন নিয়ম অনুসরণ করবেন-

>> লেন্স পরার আগে ভালোভাবে সাবান দিয়ে হাত ধুয়ে নিন। এরপর হাত ভালো করে মুছে শুকিয়ে নিয়ে তারপর লেন্স ধরুন।

>> চোখে কোনো ধরনের ইনফেকশন থাকলে লেন্স না পরাই ভালো। এক্ষেত্রে সবার আগে চিকিৎসকের পরামর্শ নিন। চোখ সেনসিটিভ হলে ইরিটেশন বা চোখের ইনফেকশন হতে পারে।

>> চোখে লেন্স পরার সময় আঙুলের ডগা বা ফিঙ্গার টিপস ব্যবহার করুন। এক্ষেত্রে তর্জনী বা মধ্যমা আঙুল ব্যবহার করুন।

>> লেন্স ভালো করে উপযুক্ত সলিউশন দিয়ে পরিষ্কার করে নিন। পরিষ্কার হাত ছাড়া কখনো লেন্স ধরবেন না। লেন্স সলিউশন দিয়ে ভালোভাবে পরিষ্কার না রাখলেও সমস্যা বাড়তে পারে।

>> লেন্স পরে ভুলেও কখনো ঘুমিয়ে পরবেন না। আর ঘুমনোর আগে অবশ্যই লেন্স খুলে নিতে হবে। না চোখে ক্ষতিকর ব্যাকটেরিয়া জমে অন্ধও হতে পারেন।

>> লেন্স পরার পর চোখে কোনো সমস্যা দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

>> যদি লেন্স পরার পর চোখে দেখতে কোনোভাবে অসুবিধা হয় তাহলে অবশ্যই লেন্স খুলে ফেলতে হবে। সলিউশন দিয়ে ভালোভাবে পরিষ্কারের পরই আবার লেন্স ব্যবহার করুন।

>> যারা নিয়মিত লেন্স ব্যবহার করেন, তারা সঙ্গে অতিরিক্ত লেন্স রাখবেন। না হলে বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে পারেন।

চোখ ভালো রাখতে নিতে আরও যা যা করণীয়-

>> পানির ঝাপটা দিয়ে চোখ পরিষ্কার করবেন না।
>> চোখ দিয়ে পানি পড়লে বা জ্বালাপোড়া করলে চোখে হাত দেবেন না বা ঘষবেন না।
>> মুখে ক্রিম লাগানোর সময় যাতে চোখে না ঢুকে না যায় তা খেয়াল রাখবেন।
>> চোখে কাজল বা লাইনার ব্যবহার করলে ঘুমানোর আগে তা ভালোভাবে পরিষ্কার করতে ভুলবেন না।

সুত্র জাগো

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...