অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


চরফ্যাসনে লবণের মূল্য বেশি রাখায় ৩ ব্যবসায়ীর জরিমানা


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৯শে নভেম্বর ২০১৯ রাত ০৮:২৬

remove_red_eye

৯৬৮

চরফ্যাশন প্রতিনিধি ।। চরফ্যাসন উপজেলার পৌরশহরের জ্যাকব এভিনিউ ও চকরোডে লবণের মূল্য বেশি রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালতে তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেল ৫টায় চরফ্যাসন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রুহুল আমিনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
এসময় অতিরিক্ত মূল্যে লবন বিক্রির দায়ে ভোক্তা সংরক্ষণ আইন ২০১৯এর ৪০ধারায় চরফ্যাসন বাজারের ব্যবসায়ী বাবুল (২৭) ৫হাজার, মো. সেলিম (২৯) ৩হাজার ও আলমগীর হোসেন(৪২) কে ৩হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে নির্ধারিত মূল্যের বেশী দামে লবন বিক্রি করলে প্রশাসনকে জানানোর আহ্বান জানিয়ে মাইকিং করা হয়েছে।
জানাগেছে, মঙ্গলবার সকাল থেকে হঠাৎ করে সব বাজারে লবনের কেজি ১শ টাকায় উঠে যায়। পিয়াজের মতো লবনের দাম আরো বৃদ্ধির আশংকায় ক্রেতারা বাজারে হুমডি় খেয়ে পরে। মুহূর্তের মধ্যে বাজারে লবন সংকট দেখা দেয়। বিকেল ৫টায় উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপির নেতৃত্বে প্রশাসনিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ বাজার তদারকীতে মাঠে নামেন। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন বলেন, যারা গুজব ছড়িয়ে বাজার ও সমাজকে অস্থিতিশীল করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...