অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তির সুযোগ : আবেদন শুরু ২০ মার্চ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৮ই মার্চ ২০২৩ সন্ধ্যা ০৬:৪৪

remove_red_eye

৪৭৯

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশগ্রহণের সুযোগ থাকছে। আগামী ২০ মার্চ দুপুর ১২টা থেকে অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হবে। যা চলবে ৫ এপ্রিল পর্যন্ত।
২০২১-২২ শিক্ষাবর্ষের উচ্চমাধ্যমিক পাস করা শিক্ষার্থীরাও অংশগ্রহণ করতে পারবেন এবারের ভর্তি পরীক্ষায়। এছাড়াও গতবারের চাইতে ১০০ টাকা আবেদন ফি বাড়ানো হয়েছে। এছাড়াও বিজ্ঞান, জীববিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে আবেদনের যোগ্যতায় ০.২৫ পয়েন্ট যোগ করা হয়েছে।
মঙ্গলবার (৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ডিনস কমিটির এক সভায় এসব সিদ্ধান্ত হয়। সভায় আট অনুষদের ডিন, উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার ও উপ-উপাচার্য বেনু কুমার দে উপস্থিত ছিলেন। 
সভা সূত্রে জানা গেছে, গত বছরের মতো এবারও ৪টি ইউনিট ও ২টি উপ-ইউনিটের মাধ্যমে ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে। ৪৮টি বিভাগ ও ৬টি ইনস্টিটিউটে ৪ হাজার ৯২৬টি আসনের বিপরীতে শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
প্রতি ইউনিটে আবেদনের জন্য একজন শিক্ষার্থীকে গুনতে হবে মোট ৯৫০ টাকা। যা গতবছর ছিল ৮৫০ টাকা। এ ছাড়া পরীক্ষা শুরু হবে ১৬ মে। শেষ হবে ২৫ মে।
এ বিষয়ে সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ বলেন, ডিনস কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এবারের ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশগ্রহণের সুযোগ থাকছে। গতবছরের মতো এবারও চারটি ইউনিট ও দুটি উপ-ইউনিটে পরীক্ষা হবে। গত বছরের চেয়ে এবার খুব একটা পরিবর্তন হবে না। তবে বিজ্ঞান অনুষদে আবেদনের যোগ্যতায় সামান্য পরিবর্তন আনা হয়েছে। ‘এ’ ইউনিটে আগে আবেদনের জন্য এসএসসি ও এইচএসসি মিলিয়ে মোট জিপিএ ৮.০০ লাগত। এখন তাতে ০.২৫ যোগ করে ৮.২৫ করা হয়েছে।

সুত্র বাসস

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

আরও...