বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৮ই মার্চ ২০২৩ সন্ধ্যা ০৬:৫১
৪২২
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ।
মঙ্গলবার রাজধানীর আগারগাঁও জাতীয় রাজস্ব ভবনের সভাকক্ষে প্রাক-বাজেট আলোচনায় সংগঠনের নেতৃবৃন্দ এই প্রস্তাব দেন। এছাড়া তারা রপ্তানির বিপরীতে প্রদত্ত নগদ সহায়তার উপর আয়করের হার ১০ শতাংশ থেকে ০ শতাংশে নির্ধারণ এবং গ্রিণ কারখানার জন্য করপোরেট করহার ১০ শতাংশ করার প্রস্তাব করেন।
এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিদেশি ক্রেতারা রপ্তানি আদেশ কমিয়ে দিয়েছে। টাকার অংকে রপ্তানির পরিমাণ বাড়লেও সংখ্যার বিচারে রপ্তানি হ্রাস পেয়েছে। এমতাবস্থায় উৎসে কর পূর্বের ন্যায় ০.৫ শতাংশ নির্ধারণ করা হলে বর্তমানে বিরাজমান চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে সহায়ক হবে এবং তা আগামী ৫ বছর পর্যন্ত কার্যকর রাখা হোক।
তিনি পণ্য দ্রুত জাহাজীকরণ ও খালাস করার জন্য অথরাইজড ইকোনমিক অপারেটরের (এইও) সংখ্যা বাড়ানোর দাবি জানান। সংগঠনটির অন্যান্য প্রস্তাবের মধ্যে রয়েছে- রপ্তানিকে প্রতিযোগী করতে পোশাক খাত সংশ্লিষ্ট ১২ ধরনের প্রতিষ্ঠান থেকে ভ্যাট অব্যাহতি, এইচ এস কোড জটিলতা নিরসন এবং ওয়াশিং-ড্রাই মেশিন ও অগ্নিনির্বাপণ যন্ত্র আমদানিতে শুল্ক ছাড়।
রপ্তানির বিপরীতে উৎসে কর কমানোর দাবি জানিয়ে বিকেএমইএ নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, উৎসে করের টাকা সমন্বয় করা যাবে না বলে আইনে উল্লেখ আছে। আপনি যদি অতিরিক্ত টাকা নেন তাহলে এটা সমন্বয় করার সুযোগ আমাদের মৌলিক অধিকার। এই বিষয়টা বিবেচনা করতে হবে।
তিনি তৈরি পোশাক খাতের প্রতিষ্ঠানসমূহকে শূন্য ভ্যাট রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি প্রদান, সোলার প্যানেল ও ইটিপি স্থাপনে আমদানি করা রাসায়নিকের শুল্ক ও মূসক ০ শতাংশ করার প্রস্তাব করেন।
বিটিএমএ রিসাইকেলড ফাইবার ও ম্যানমেইড ফাইবারসহ সকল ধরনের ফাইবারের আমদানি পর্যায়ে যাবতীয় শুল্ক ও মূসক অব্যাহতি প্রদানের প্রস্তাব করেছে।
সুত্র বাসস
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত