অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ইয়েমেনে নৌকা ডুবে ৭ শিশুসহ ২১ জনের মৃত্যু

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৮ই মার্চ ২০২৩ সন্ধ্যা ০৬:৫৬

remove_red_eye

৩৬৯

ইয়েমেনের উত্তর-পশ্চিম উপকূলে লোহিত সাগরে একটি নৌকা ডুবে গেলে ২১ জনের মৃত্যু হয়। এদের অধিকাংশ মহিলা ও শিশু। নৌকাটিতে ২৭ জন যাত্রী ছিল। 
মঙ্গলবার স্থানীয় এক কর্মকর্তা এ কথা জানিয়েছে। খবর সিনহুয়ার।
জেলা পরিষদের কর্মকর্তা আকরাম আল-আহদাল সিনহুয়া’কে বলেন, মঙ্গলবার বিকেলে বন্দর নগরী হোদেইদাহ’র উত্তরাঞ্চলের আলুহেয়াহ জেলার উপকূলে এ দুর্ঘটনা ঘটে।
ওই কর্মকর্তা বলেন, যাত্রীরা এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে আলুহেয়াহ থেকে লোহিত সাগরের বৃহত্তম ইয়েমেনি দ্বীপ কামারান দ্বীপে যাচ্ছিল। তারা সকলেই স্থানীয় গ্রামবাসী।
তিনি আরো জানান, নিহতদের মধ্যে ১২ জন মহিলা, ৭ শিশু ও ২ জন পুরুষ রয়েছে।
তিনি জানান, এ দুর্ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া ৬ জনকে প্রাথমিক চিকিৎসার জন্য হোদেইদাহ শহরের আল-থাওরা হাসপাতালে নেওয়া হয়েছে। সম্ভবত ঝড়ো হাওয়ার কারণে এ নৌকা ডুবে যাওয়ার ঘটনা ঘটে বলে তিনি উল্লেখ করেন।
২০১৪ সালের অক্টোবর থেকে কামরান দ্বীপ ও হোদেইদাহ বন্দর হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে।

সুত্র বাসস

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...