অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

ডর্টমুন্ডকে হারিয়ে শেষ আটে চেলসি

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৮ই মার্চ ২০২৩ সন্ধ্যা ০৭:০৩

remove_red_eye

৩৫৮

শেষ ষোলোর দ্বিতীয় লেগে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডকে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ আট নিশ্চিত করেছে  ইংলিশ ক্লাব চেলসি।
গত রাতে দ্বিতীয় লেগে চেলসি ২-০ গোলে হারায় বরুশিয়াকে। প্রথম লেগে বরুশিয়া ১-০ গোলে হারিয়েছিলো চেলসিকে। ফলে দুই লেগ মিলিয়ে ২-১ গোলে এগিয়ে থেকে শেষ আটের টিকিট পায় চেলসি।
নিজেদের মাঠ স্টামফোর্ড ব্রিজে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল চেলসি। ১০ মিনিটের মধ্যে তিনটি গোল করার সুযোগ পায় তারা। গোলের দেখা না পেলেও, হতাশ হয়নি চেলসি। নিজেদের আক্রমনাত্মক পরিকল্পনা ধরে রেখে ৪৩ মিনিটে প্রথম গোল পেয়ে যায় চেলসি। বরুশিয়ার পেনাল্টি বক্স থেকে তীব্র শটে গোল আদায় করে দেন চেলসির ইংলিশ ফরোয়ার্ড রাহিম স্টার্লিং। ১-০ গোলে এগিয়ে থেকে ম্যাচের প্রথমার্ধ শেষ করে চেলসি।
দ্বিতীয়ার্ধের কিছুক্ষণের মধ্যে গোলের ব্যবধান দ্বিগুন করে ফেলে চেলসি। চেলসির বেন চিলওয়েলের ক্রস বরুশিয়ার মারিউস উলফের হাতে লাগলে ভিএআরের সহায়তায় পেনাল্টি দেন রেফারি। পেনাল্টি থেকে শট নেন কাই  হাভার্টজ। তার শট বরুশিয়ার পোস্টে লাগে। ঐ শট নেওয়ার আগে ডর্টমুন্ড খেলোয়াড়রা বক্সে প্রবেশ করলে আবার পেনাল্টি শট পায় চেলসি। এবার আর ভুল করেননি হাভার্টজ। বলকে জালে পাঠান তিনি। ২-০ গোলে এগিয়ে যায় চেলসি।
দ্বিগুন ব্যবধানে পিছিয়ে পড়ে ম্যাচে ফিরতে তেঁতে উঠে বরুশিয়া। রীতিমতো আক্রমনের ঝড় তুলে তারা। শেষ পর্যন্ত কাঙ্খিত গোলের দেখা পায়নি বরুশিয়া। দুই লেগ মিলিয়ে শেষ আট নিশ্চিত করে চেলসি।

সুত্র বাসস

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...