অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

সাকিব-মুশফিক-তাইজুলের উন্নতি

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৮ই মার্চ ২০২৩ সন্ধ্যা ০৭:০৬

remove_red_eye

৪৩১

আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে ব্যাটিং-বোলিং বিভাগে উন্নতি হয়েছে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান, ব্যাটার মুশফিকুর রহিম ও স্পিনার তাইজুল ইসলামের।
সদ্যই ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ করেছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ হারলেও, শেষ ওয়ানডেতে সাকিবের অলরাউন্ড নৈপুন্যে ইংল্যান্ডকে ৫০ রানে হারিয়ে হোয়াইটওয়াশ এড়ায় বাংলাদেশ। ব্যাট হাতে ৭৫ রান করার পর বল হাতে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন সাকিব।  বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ওয়ানডেতে ৩শ উইকেট পূর্ণ করেন সাকিব।
সিরিজে ২টি হাফ-সেঞ্চুরিতে ১৪১ রান ও বল হাতে ৬ উইকেট নেন সাকিব। এমন দুর্দান্ত পারফরমেন্সে আইসিসি ব্যাটিং র‌্যাংকিংয়ে  চার ধাপ এগিয়ে ২৭ নম্বরে জায়গা করে নিয়েছে সাকিব। তার রেটিং এখন ৬১৫। বোলিং  তালিকায় তিন ধাপ এগিয়ে ৬৬৩ রেটিং নিয়ে পাঁচে উঠেছেন সাকিব।  
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ব্যাট হাতে ১টি হাফ-সেঞ্চুরিতে ৯০ রান করেন মুশফিক। শেষ ওয়ানডেতে ৭০ রানের ইনিংস খেলে দলের জয়ে অবদান রাখেন মুশফিক। চার ধাপ এগিয়ে ২২তমস্থানে জায়গা করে নিয়েছেন মুশফিক।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ৬ উইকেট নিয়েছেন তাইজুল। বোলিং র‌্যাংকিংয়ে তিন ধাপ এগিয়ে ৪৪তমস্থানে উঠেছেন তাইজুল।
আগে থেকেই অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে ছিলেন সাকিব। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষে নিজের জায়গা আরও পাকাপোক্ত করেছেন তিনি। ১৫ রেটিং বেড়েছে সাকিবের। এখন তার রেটিং ৪০৭।
বাংলাদেশের বিপক্ষে সিরিজের সেঞ্চুরি করেছেন ইংল্যান্ডের ওপেনার জেসন রয় ও ডেভিড মালান। পাঁচ ধাপ এগিয়ে ব্যাটিং  তালিকায় ১২তমস্থানে উঠেছেন দ্বিতীয় ওয়ানডেতে সেঞ্চুরি করা রয়। প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি করা মালান ২২ ধাপ এগিয়ে ৩৫তমস্থানে জায়গা করে নেন।

সুত্র বাসস

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...