বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৬ই জানুয়ারী ২০২০ ভোর ০৪:০৮
৯০১
রাশেদ হোসেন রুবেল : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ভোলায় আন্ত:জেলা পুরুষ ও মহিলা ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২০ এর শুরু হয়েছে। ভোলা সদর উপজেলা পরিষদের আয়োজনে ভোলা বাংলা স্কুল মাঠে বুধবার সন্ধ্যায় আন্ত: জেলা পুরুষ ও মহিলা ব্যাডমিন্টন প্রতিযোগিতার প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবদুল মমিন টুলু। ভোলা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেন এর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, ভোলা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হামিদুল হক বাহালুল মোল্লা, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম গোলাদার, ভাইস চেয়ারম্যান আলহাজ্জ মোঃ ইউনুছ, জেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ সাফিয়া খাতুন, বাংলাদেশ বেডমিন্টন ফেডারেশনের সহ-সভাপতি আলমগীর হোসেন, ভোলা জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ইয়ারুল আলম লিটন, সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, আজ আমরা জাতীর জনকের জন্মশতবার্ষিকীতে অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশ উন্নয়নের স্বর্ণ শিখড়ে পৌছতে শুরু করেছে। তেমনি সারা বিশ্বে সকল খেলায়ও বাংলাদেশ পরিচিতি লাভ করবে। এক সময় ভোলা বরিশালের সেরা ব্যাডমিন্টন খেলোয়ার ছিলো। তাই সেই খেলাকে জাগ্রত করার জন্য, যুব সমাজকে মাদকসহ সকল অপকর্ম থেকে ফিরিয়ে নিয়ে আসার জন্য এ ব্যাডমিন্টনের আয়োজন করা হয়েছে সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে। সারা বছরই মুজিব বর্ষকে সাফল্য মন্ডিত করার জন্য ভোলার প্রতিটি গ্রাম ও ইউনিয়নে এরকম খেলাধুলার আয়োজন করা হবে বলে আশাবাদ করেন বক্তারা। এই খেলায় ভোলা, পাবনা,খুলনা, ঢাকা,সিলেট,বরগুনা,ফেনী জেলার পৃথক পৃথক পুরুষ ৮টি দল ও মহিলা ৪টি দল অংশ গ্রহন করবে। জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আগামী ১৮ ই জানুয়ারী ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত