অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

তজুমদ্দিনের মেঘনায় জলদস্যুদের হামলায় ৪ জেলে গুলিবিদ্ধ, ৪ ডাকাত আটক, ৩ রাউন্ড গুলি উদ্ধার

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৬ই জানুয়ারী ২০২০ ভোর ০৪:১৩

remove_red_eye

৮৬৯

তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিন উপজেলার মেঘনা নদীতে জলদস্যুর হামলায় ৪ জেলে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে।  এক পর্যায়ে জেলেরা ধাওয়া করে ৪ ডাকাতকে আটক করে গনধোলাই দেয়। পরে পুলিশ সংবাদ পেয়ে বেলা ১২ টার দিকে  ৪ জনকে উদ্ধার করে আটক করে তজুমদ্দিন থানায় নিয়ে আসে। এসময় তাদের কাছ থেকে সট গানের ৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করে।   
ডাকাত কবলিত জেলে সালাউদ্দিন মাঝী স্থানীয় সাংবাদিকদের জানান, তজুমদ্দিনের নাগর পাটওয়ারীর চর সংলগ্ন মেঘনা নদীতে বুধবার ভোররাতে তার মাছ ধরা ট্রলার নিয়ে জেলেরা মাছ ধরছিলো। ওই সময় ১০/১২ জন ডাকাত মাছধরা ট্রলারে ধাওয়া করে হামলা চালায়। এ সময় জেলেরা সংঘবদ্ধ হয়ে প্রতিরোধ করলে ডাকাতরা এলোপাথারি গুলি ছুরে। এতে করে অন্য ট্রলারের  জেলে মোঃ জসিম, ইউনুস, মোঃ বাচ্ছু, ও মহসিন গুলিবিদ্ধ হয়। এদিকে জেলেরা ধাওয়া করে  ৪ ডাকাতকে জেলেরা আটক করলেও অন্যরা পালিয়ে যায়। আটককৃত ডাকাতদেরকে ওই সময় উত্তেজিত জেলেরা গনধোলাই দেয়। আটককৃত ডাকাতরা হচ্ছে মোঃ শামীম. মোঃ ওসমান, মোঃ সোহেল ও মোঃ দিদার। তাদের বাড়ি লক্ষীপুর জেলার রামগতি উপজেলায়। এদিকে গুলিবিদ্ধ ৪ জেলেকে উদ্ধার করে চিকিৎসা দেয়া হচ্ছে। আহত জেলেতের বাড়ি উপজেলার সোনপুর ইউনিয়নে । তদন্ত কেন্দ্রের ইনচার্জ ফিরোজ কবির জানান, আটককৃত জলদস্যুদের বিশাল একটি গ্রুপ রয়েছে। তারা বিভিন্ন দলে বিভক্ত করে চরজহিরউদ্দিন, আলেকজান্ডার ও রামগতি থানা এলাকার মেঘনা নদীতে দীর্ঘদিন থেকে ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিলো।
 তজুমদ্দিন থানার ওসি এসএম জিয়াউল হক জানান, তারা ৩ রাউন্ড গুলিসহ ৪ জনকে আটক করেন। গনপিটুনিতে আহত ৪ জনের মধ্যে ১ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ভোলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানাগেছে।
উল্লেখ্য, এরআগে গত ১৩ জানুয়ারি দিবাগত মধ্যরাতে ভোলার মেঘনা নদী থেকে অপহরণের ২৪ ঘন্টা পর দুই জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ডের সদ্যসা। এ ঘটনায় আটক করা হয়েছে এক দস্যুকে। মেঘনার ভোলার চর নামক এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া জেলেরা হলেন-লক্ষীপুর জেলার মজু চৌধুরীহাট এলাকার মনির হোসেন ও আব্দুল করিম। আটক দস্যু সাজু লক্ষীপুর সদরের রাজাপুর এলাকার বাসিন্দা। কোস্টগার্ড সূত্রে জানা গেছে, মেঘনার বঙ্গের চর পয়েন্টে মাছ ধরার সময় একদল জলদস্যু ওই দুই জেলেকে অপহরণ করে নিয়ে যায়। পরবর্তীতে অপহৃতদের উদ্ধারে তারা মুক্তিপণ দাবি করে। খবর পেয়ে সোমবার রাতে কোস্টগার্ডের একটি দল ইলিশা পয়েন্ট থেকে দস্যু সাজুকে আটক করে। পরে তাকে জিজ্ঞাসাবাদের পর অপহৃত জেলেদের উদ্ধারে অভিযানে নামলে দস্যুরা পালিয়ে যায়। পরে দস্যুদের আস্তানা থেকে অপহৃত দুই জেলেকে উদ্ধার করা হয়েছে।

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ: প্রধানমন্ত্রী

সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ: প্রধানমন্ত্রী

উত্তর-পূর্ব ভারতে ভারী বৃষ্টির সতর্কতা, প্রভাব পড়তে পারে বাংলাদেশে

উত্তর-পূর্ব ভারতে ভারী বৃষ্টির সতর্কতা, প্রভাব পড়তে পারে বাংলাদেশে

আরও...