অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


নাশকতা ঠেকাতে ব্যর্থ হয়ে বিরোধীপক্ষকে দোষারোপ করছে সরকার


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৯ই মার্চ ২০২৩ সন্ধ্যা ০৭:০৪

remove_red_eye

৪১৩

রাজধানীর গুলিস্তানে দুই ভবনে বিস্ফোরণ প্রসঙ্গে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, ‘সরকারি দলের পক্ষ থেকে বলা হচ্ছে বিরোধীপক্ষ আন্দোলনে ব্যর্থ হয়ে নাশকতা করছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। আমরা প্রশ্ন হলো যদি নাশকতা হয়েই থাকে তাহলে সরকার তা ঠেকাতে পুরোপুরি ব্যর্থ। যারা নাশকতা ঠেকাতে ব্যর্থ হয়েছে তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে?। দেশের মানুষকে রক্ষা করতে না পারলে রাষ্ট্র তো শোক প্রকাশ করতে পারতো, স্বজনহারাদের সহানুভূতি জানানো যেতো। এখন ব্যর্থতা ঘোচাতে অপরকে দোষারোপ করা হচ্ছে।’

বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে ‘আন্তর্জাতিক নারী দিবস’ এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। এ অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় মহিলা পার্টি।

রাজধানীর গুলিস্তানে দুই ভবনে বিস্ফোরণের ঘটনায় রাষ্ট্রীয় শোক প্রকাশ না করায় ক্ষোভপ্রকাশ করে জিএম কাদের বলেন, ‘গুলিস্তানে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা নিয়ে একে অপরের বিরুদ্ধে দোষারোপের রাজনীতি শুরু করছে। দুর্ঘটনা ঘটলেই একে-অপরকে দোষারোপ। স্বজনহারাদের সহানুভূতি না জানিয়ে দেশে ফুর্তি চলছে। একদিকে আহাজারি, অন্যদিকে ফুর্তি।’

জিএম কাদের বলেন, আমরা নিহতদের যথাযথ ক্ষতিপূরণ এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিতে দাবি জানাচ্ছি। যারা ভয়াবহ দুর্ঘটনার জন্য দায়ী তাদের চিহ্নিত করা হচ্ছে না। যাদের ব্যর্থতা, অবহেলা, দায়িত্বহীনতা এমন অবস্থা সৃষ্টি হচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। একটি দুর্ঘটনা ঘটলে তা থেকে শিক্ষা নিতে হয়, যাতে এমন আর না ঘটে।

এসব ঘটনা নিয়ে তদন্ত কমিটি গঠন করা হলেও প্রতিবেদন কেউ জানেন না জানিতে তিনি বলেন, তদন্ত কমিটি কী সুপারিশ করলো কেউ জানেন না। কে দায়ী বা দায়ীর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে তা কেউ জানতে পারেন না। এখন সব কিছুতেই গলদ। ভবন তৈরি হয় বিল্ডিং কোড মানা হয় না, গ্যাসের লাইন বৈধ না অবৈধ তার ঠিক নেই। এগুলো দেখাশোনার দায়িত্বে যাদের তাদের খোঁজ নেই। এত বড় দুর্ঘটনা ঘটছে কিন্তু কারণ উদঘটন করা সম্ভব হচ্ছে না। এর চেয়ে বড় ব্যর্থতা আর হতে পারে না।

সুত্র জাগো

 





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...