অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


স্মার্টফোনে লাগা জেদি দাগ দূর করবেন যেভাবে


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৯ই মার্চ ২০২৩ সন্ধ্যা ০৭:১৩

remove_red_eye

৫১৮

সারাক্ষণ কোনো না কোনো কাজে স্মার্টফোন ব্যবহার করছেন। কখনো কখনো ভেজা ময়লা হাতে ফোন ধরছেন। ফলে ফোনে লেগে যাচ্ছে ময়লা। অনেক সময় জেদি দাগ লেগে যায় ফোনের কাভারে বা পেছন সাইডে। শত চেষ্টা করেও উঠানো যায় না।

স্মার্টফোন পরিষ্কার করতে অবশ্যই নরম, লিন্ট-মুক্ত কাপড় বা মাইক্রোফাইবার ব্যবহার করুন। রুক্ষ কাপড়, তোয়ালে, টিস্যু ব্যবহার করা থেকে বিরত থাকুন। এতে ফোনে দাগ পড়ে যেতে পারে। আগে নরম কাপড়টি দিয়ে ফোনটিকে ভালোভাবে মুছে নিন। খুব সহজে কীভাবে ফোনের দাগ-ময়লা দূর করবেন জেনে নিন-

টুথপেস্ট
ফোনের কভারে হলুদের দাগ বা কোনো রং লেগে থাকলে তা পরিষ্কার করতে টুথপেস্ট খুবই উপকারী। একটি পাত্রে কিছুটা টুথপেস্ট, ডিশ সোপ, অল্প লবণ এবং কিছুটা ভিনেগার নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন একটা পেস্ট পানিয়ে নিন। এবার এই মিশ্রণে ফোনে কভার ১০-১২ মিনিট ডুবিয়ে রাখুন। তারপর কভারটি তুলে নিয়ে ভালো করে পরিষ্কার পানিতে ধুয়ে নিন। এছাড়াও ফোনের ব্যাকে দাগ লাগলে সেটিও পরিষ্কার করতে পারবেন এই মিশ্রণ দিয়ে।

বেকিং সোডা
জেদি বা রঙের দাগ তুলতে বেকিং সোডা খুব কার্যকরী। ফোনের কভারে কিছুটা বেকিং সোডা ছিটিয়ে নিন, একটি ভেজা টুথব্রাশ ব্যবহার করে দাগের জায়গাগুলো ভালভাবে ঘষুন। তারপর ধুয়ে ফেলুন এবং নরম কাপড় দিয়ে মুছে নিন।

ডিশ সোপ
কিছুটা হালকা গরম পানিতে কয়েক ডিশ সোপ মিশিয়ে নিন। এবার ফোনের কভারে এই মিশ্রণটা ঢেলে একটি টুথব্রাশ দিয়ে ভালোভাবে ঘষুন। পরিষ্কার হয়ে গেলে পানি দিয়ে ধুয়ে, নরম কাপড় দিয়ে মুছে নিন। ফোনের গায়ে দাগ লাগলে ভুলেও পানি ছোয়াবেন না। হালকা ভেজা কাপড়ে তা মুছে পরিষ্কার করুন। চাইলে ওয়েট টিস্যু ব্যবহার করতে পারেন।

সুত্র জাগো

 





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...