অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

হঠাৎ মাথাব্যথায় হতে পারে স্ট্রোক, জানুন লক্ষণ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৯ই মার্চ ২০২৩ সন্ধ্যা ০৭:২০

remove_red_eye

৩৪৫

স্ট্রোক শুধু বয়স্কদেরই নয়, বরং তরুণদের মধ্যেও হতে পারে যখন তখন। চিকিৎসকদের মতে, স্ট্রোক আক্রান্তকে যত তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে পারবেন, ততটাই কমবে জীবনের ঝুঁকি। তবে কোন কোন লক্ষণ দেখলে বুঝবেন আপনার বা অন্য কারও স্ট্রোক হয়েছে?

১. হঠাৎ চোখে ঝাপসা দেখা
২. কথা জড়িয়ে যাওয়া
৩. মুখ বেঁকে যাওয়া
৪. একদিক অবশ হয়ে যাওয়া
৫. একদিকের অঙ্গপ্রত্যঙ্গ দুর্বল হয়ে পড়া
৬. অসংলগ্ন কথা বলা
৭. তীব্র মাথাব্যথা ইত্যাদি।

গবেষণা বলছে, তীব্র মাথাব্যথাও হতে পারে স্ট্রোকের গুরুতর লক্ষণ। মস্তিষ্কের একটি অংশে রক্ত সরবরাহ বন্ধ হয়ে গেলে স্ট্রোক হয়। উচ্চ রক্তচাপ স্ট্রোকের প্রধান কারণ।

স্ট্রোকের দুটি প্রধান প্রকার রয়েছে-

১. ইস্কেমিক
২. হেমারেজিক

ইস্কেমিক স্ট্রোকের ক্ষেত্রে রক্ত জমাট বাঁধার কারণে মস্তিষ্কে রক্ত সরবরাহ বন্ধ হয়ে যায়। অন্যদিকে রক্তনালি ফেটে যাওয়ার কারণে হেমোরেজিক স্ট্রোক হয়।

হেমোরেজিক স্ট্রোকের তুলনায় ইস্কেমিক স্ট্রোক অনেক বেশি সাধারণ! উভয় ধরনের স্ট্রোকের ক্ষেত্রেই তীব্র মাথাব্যথা হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, স্ট্রোকের উৎস ক্যারোটিড ধমনী থেকে শুরু হতে পারে। প্রিমিয়ার নিউরোলজি সেন্টার, ইউএস অনুসারে, ৬৫ শতাংশ পর্যন্ত রোগী স্ট্রোকের আগে তীব্র মাথাব্যথা অনুভব করতে পারে।

‘ব্লকড ক্যারোটিড আর্টারি’ মাথার সামনের দিকে অসহ্য যন্ত্রণা সৃষ্টি করতে পারে। আবার মস্তিষ্কের পেছনের দিকে রক্ত চলাচলে বাধা সৃষ্টি হলে মাথার পেছনে অসহ্য যন্ত্রণার সৃষ্টি হয়।

তাই কোনো কারণ ছাড়া হঠাৎ যন্ত্রণা অনুভব করলেই সতর্ক হতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, কোথায় রক্তবাহিকায় বাধা সৃষ্টির কারণ হচ্ছে, তার উপর নির্ভর করে স্ট্রোকে মাথাব্যথার স্থান।

সুত্র জাগো

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...