বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৯ই মার্চ ২০২৩ সন্ধ্যা ০৭:২২
৪০৬
আজ বৃহস্পতিবার (৯ মার্চ) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১ বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হাসানুল হক ইনু (এমপি) এবং সভাপতিত্ব করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী ড. হাছান মাহমুদ।
চলচ্চিত্রের বিভিন্ন শাখায় অবদান রাখার জন্য এ বছর যথারীতি ২৭ ক্যাটাগরিতে ৩৪টি পুরস্কার দেওয়া হবে। তার মধ্যে ‘যৈবতী কন্যার মন’ সিনেমার ‘অন্তরে অন্তর জ্বালা’ গানের জন্য শ্রেষ্ঠ গীতিকার হিসেবে বিজয়ী হয়েছেন প্রয়াত গাজী মাজহারুল আনোয়ার। তার হয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন কিংবদন্তি গীতিকবির স্ত্রী জহুরা আনোয়ার।
পুরস্কার গ্রহণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘তার হয়ে পুরস্কার গ্রহণ করার প্রতিক্রিয়াটা আমার কাছে মিশ্র। আনন্দও হচ্ছে, বেদনাও হচ্ছে। আজ যদি তিনি বেঁচে থাকতেন খুব খুশি হতেন। তার জন্য দোয়া করবেন।’
যৌথভাবে এবার আজীবন সম্মাননা পেয়েছেন অভিনেত্রী ডলি জহুর ও অভিনেতা ইলিয়াস কাঞ্চন। এ ছাড়াও এবার শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে যৌথভাবে নির্বাচিত হয়েছে মাতিয়া বানু শুকু প্রযোজিত ‘লাল মোরগের ঝুঁটি’ ও রেজওয়ান শাহরিয়ার সুমিত প্রযোজিত ‘নোনাজলের কাব্য’।
শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক হয়েছেন ‘নোনাজলের কাব্য’ সিনেমার জন্য রেজওয়ান শাহরিয়ার সুমিত। যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে বিজয়ী হয়েছেন ‘মৃধা বনাম মৃধা’ ছবির জন্য সিয়াম আহমেদ ও ‘রাতজাগা ফুল’ ছবির জন্য মীর সাব্বির মাহমুদ। যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার জিতেছেন ‘রেহানা মরিয়ম নূর’ ছবিতে আজমেরী হক বাঁধন ও ‘নোনাজলের কাব্য’ ছবিতে তাসনোভা তামান্না।
সুত্র জাগো
তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন
সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী
চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন
জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী
সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার
আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী
ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু
ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক