অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

দৌলতখানের দুর্গম চরের স্কুলে ই-এডুকেশন সেবা উদ্বোধন করলেন সজীব ওয়াজেদ জয়

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৭ই জানুয়ারী ২০২০ রাত ০৩:২০

remove_red_eye

৯৭৮

বিশেষ প্রতিনিধি : ভোলার দৌলতখান উপজেলার দুর্গম চরে আধুনিক শিক্ষা সেবা কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় ভোলার দৌলতখান উপজেলার মেঘনা নদীর মধ্যবর্তী বিচ্ছিন্ন চর মদনপুরের মকবুল হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে ই-এডুকেশন সেবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। এ সময় সজীব ওয়াজেদ জয় চরের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের প্রতি আমার দাবি তোমরা ঠিকমত লেখা পড়া করবে। ভাল রেজাল্ট করবে। তোমরা বাংলাদেশের ভবিষ্যৎ। 
এ সময় ভিডিও কনফারেন্সে ভোলা-২ ( দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলা) আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল বলেন, চর মদনপুর ৯টি ওয়ার্ড নিয়ে একটি বিচ্ছিন্ন দ্বীপ ইউনিয়ন। এখানে সাড়ে ৪ হাজার ভোটার। এই চরে ১২ হাজার মানুষ বসবাস করছে। তিনি জানান, ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চরাঞ্চলের মানুষকে আধুনিক সকল সুযোগ সুবিধার আওতায় আনার উদ্যোগ নেয়া হয়েছে। এই চরে তিনটি সরকার প্রাথমিক বিদ্যালয় এবং একটি মাধ্যমিক বিদ্যালয় স্থাপন করা হয়েছে। অভ্যন্তরীণ যোগাযোগের জন্য পাকা সড়ক তৈরি করা হয়েছে। ভোলার মদনপুর চরের চন্য সরকার একটি নৌ এ্যাম্বুল্যান্স দিয়েছেন। এখন এই চরবাসীর নিরাপত্তার জন্য চরের চারদিকে উচু বেড়িবাধ এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ১০ শয্যার একটি আধুনিক হাসপাতাল স্থাপনের দাবি জানিয়েছেন।  এ ছাড়া মদনপুর আলোর পাঠশালা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী রুম্মা এবং ছাত্র এমরান হোসেন সরাসরি ভিডিও কনফারেন্সে কথা বলেন। এদিকে ভোলা-২ আসনের এমপি মুকুলের দাবীর প্রেক্ষিতে সজিব ওয়াজেদ জয় বলেন,তিনি তার মায়ের কাছে এই দাবীর কথা বলবেন বলে জানান।
এ সময় উপস্থিত ছিলেন ভোলার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, জেলা শিক্ষা অফিসার জাকির হোসেন, সহকারী জেলা শিক্ষা অফিসার খলিলুর রহমান, স্থানীয় ইউপি চেয়ারম্যান নসির উদ্দিন নান্নু ডাকাক্তারসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

আরও...