অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

গুতেরেস ও জেলেনস্কির ‘ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভ’ চুক্তি বাড়ানোর আহ্বান

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৯ই মার্চ ২০২৩ সন্ধ্যা ০৭:৪১

remove_red_eye

৩০২

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির  জেলেনস্কি ও সফররত জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বুধবার খাদ্য শস্য পরিবহন চুক্তি ‘ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভ’-এর মেয়াদ বাড়ানোর আহ্বান জানিয়েছেন। চুক্তিটির মেয়াদ বর্তমানে ১৮ মার্চ পর্যন্ত বহাল রয়েছে। ইউক্রেনের সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স এ কথা জানিয়েছে।
কিয়েভে গুতেরেসের সাথে এক বৈঠকের পর বক্তৃতাকালে জেলেনস্কি বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তার উদ্যোগের গুরুত্বের ওপর জোর দেন।  জেলেনস্কি বলেন, ১৮ মার্চের পর ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভের ধারাবাহিকতা পুরো বিশ্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এদিকে গুতেরেস  ‘ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভ’ চুক্তি বহাল রাখাটা অতীব গুরুত্বপূর্ণ বলে তিনি মনে করেন উল্লেখ করে বলেন, এই চুক্তির অধীনে প্রায় ২৩ মিলিয়ন টন শস্য রপ্তানি করা হয়েছে,  যা বিশ্বব্যাপী খাদ্যমূল্য কমাতে সহায়তা করেছে। খবর সিনহুয়ার।
রাশিয়া-ইউক্রেন সশস্ত্র সংঘর্ষের মধ্যেও বিশ্ব বাজারে খাদ্য সরবরাহ নিশ্চিত করতে ইউক্রেন ও রাশিয়াকে শস্য ও সার রপ্তানি করার অনুমোদন দিয়ে ২০২২ সালের ২২ জুলাই ইস্তাম্বুলে তুরস্ক ও জাতিসংঘ পৃথক নথিতে চুক্তিটি স্বাক্ষর করে। চুক্তিটির মেয়াদ   ১৯ নভেম্বর, ২০২২-এ শেষ হওয়ার পর, আরও ১২০ দিনের জন্য বাড়ানো হয়েছিল। গুতেরেস বারবার চুক্তির  মেয়াদ আরও বাড়ানোর আহ্বান জানান।

সুত্র বাসস

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...