বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৭ই জানুয়ারী ২০২০ রাত ০৩:২৫
১০৪৯
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে আগুনে পুড়ে ১০ ব্যবসা প্রতিষ্ঠান ছাই হয়ে গেছে। বুধবার রাতে উপজেলার বদরপুর ইউনিয়নের নাজিরপুর বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে লালমোহন ও তজুমদ্দিন ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিসের লালমোহন ইউনিটের ষ্টেশন অফিসার মিজানুর রহমান। এতে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান তিনি। তবে ব্যবসায়ীদের দাবী ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৩৫ লক্ষ টাকার মত। এদিকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সমবেদনা জানিয়েছেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন।
আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো হলো: ৩ টি মুদি দোকান, কসমেটিক্সের দোকান ১ টি, পার্টস স্টোর ১ টি, গ্যারেজ ১ টি, ফার্ণিচারের দোকান ১ টি, চায়ের দোকান ১ টি, ক্লাব ১ টি ও ওর্য়াকশপের দোকান ১ টি।
এদিকে সকালে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শনে যান উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, ইউএনও হাবিবুল হাসান রুমি, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন প্রমুখ।
পরিদর্শন শেষে ইউএনও হাবিবুল হাসান রুমি বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা করা হয়েছে। আশা করছি জেলা প্রশাসক মহোদয়ের কাছ থেকে শিগগিরই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য সহযোগিতা পাওয়া যাবে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত