অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


লালমোহনে আগুনে পুড়ে ১০ ব্যবসা প্রতিষ্ঠান ছাই


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৭ই জানুয়ারী ২০২০ রাত ০৩:২৫

remove_red_eye

১০৬৩

লালমোহন  প্রতিনিধি : ভোলার লালমোহনে আগুনে পুড়ে ১০ ব্যবসা প্রতিষ্ঠান ছাই হয়ে গেছে। বুধবার রাতে উপজেলার বদরপুর ইউনিয়নের নাজিরপুর বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে লালমোহন ও তজুমদ্দিন ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিসের লালমোহন ইউনিটের ষ্টেশন অফিসার মিজানুর রহমান। এতে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান তিনি। তবে ব্যবসায়ীদের দাবী ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৩৫ লক্ষ টাকার মত। এদিকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সমবেদনা জানিয়েছেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন।
আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো হলো: ৩ টি মুদি দোকান, কসমেটিক্সের দোকান ১ টি, পার্টস স্টোর ১ টি, গ্যারেজ ১ টি, ফার্ণিচারের দোকান ১ টি, চায়ের দোকান ১ টি, ক্লাব ১ টি ও ওর্য়াকশপের দোকান ১ টি।
এদিকে সকালে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শনে যান উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, ইউএনও হাবিবুল হাসান রুমি, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন প্রমুখ।
পরিদর্শন শেষে ইউএনও হাবিবুল হাসান রুমি বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা করা হয়েছে। আশা করছি জেলা প্রশাসক মহোদয়ের কাছ থেকে শিগগিরই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য সহযোগিতা পাওয়া যাবে।





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...