অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

খালেদার চিকিৎসা নিয়ে মন্ত্রীরা বিভ্রান্তি ছড়াচ্ছেন: গয়েশ্বর

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১০ই মার্চ ২০২৩ বিকাল ০৪:৩৩

remove_red_eye

৩৬৮

খালেদা জিয়ার চিকিৎসা ইস্যুতে ক্ষমতাসীন দলের মন্ত্রীরা আগ বাড়িয়ে কথা বলে জনগণের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

তিনি বলেছেন, খালেদা জিয়ার চিকিৎসার জন্য উনাদের (সরকারের মন্ত্রীদের) এত দরদি হওয়ার দরকার নেই। আমরা তার নিঃশর্ত মুক্তি চাই। মুক্তি পাওয়ার পর তিনি বিদেশে চিকিৎসা করবেন, নাকি দেশে চিকিৎসা করবেন, ডাক্তারের কাছে চিকিৎসা নেবেন, নাকি ফকিরের কাছে চিকিৎসা নেবেন সেটা তার একান্ত নিজস্ব ব্যাপার। আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী মাঝেমধ্যে যেসব কথা বলছেন তাতে জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে।

শুক্রবার (১০ মার্চ) সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দেশে দীর্ঘদিন ধরে গণতন্ত্র অনুপস্থিত। যে গণতন্ত্রের চিন্তা, স্বপ্ন ও চেতনা নিয়ে ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধ করেছি, সত্যিকার অর্থে আমরা সেই গণতন্ত্র পাইনি। কর্তৃত্ববাদী এবং ক্ষমতালোভীদের কারণে কখনোই সুষ্ঠু গণতন্ত্র আমরা পাই না।

তিনি বলেন, দীর্ঘ ১৪ বছর ধরে এমনিতেই ফ্যাসিবাদী সরকার যারা ভোটের তোয়াক্কা করে না, জনগণের অধিকারের তোয়াক্কা করে না, তারা লুটপাটের মধ্য দিয়ে দেশের অর্থনীতি শূন্যের কোঠায় নিয়ে গেছে। একদিকে লুটপাট, অন্যদিকে মুদ্রাপাচার। এ কারণে আজকে রাষ্ট্রের কোষাগার অনেকটাই শূন্য।

তিনি আরও বলেন, একটি ভোটারবিহীন সরকারের পক্ষে দেশ পরিচালনা করা সম্ভব নয়। সে কারণে আমরা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি নিয়ে মাঠে নেমেছি। যারা ভোটে ও জনগণের অধিকারে বিশ্বাস করে না, তাদের ক্ষমতায় রেখে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। সে কারণে বর্তমান সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত করে নিরপেক্ষ সরকার হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। নিরপেক্ষ সরকার একটি নির্বাচন কমিশন গঠন করবে। সেই কমিশনের অধীনে জনগণ ভোট দিতে অধীর আগ্রহে বসে আছে।

গয়েশ্বর চন্দ্র বলেন, সরকারের যে চরিত্র তারা ভোটের মাধ্যমে ক্ষমতায় থাকতে বা ক্ষমতা ছাড়তে চায় না। তাই তারা কর্তৃত্ববাদ, ফ্যাসিবাদ এবং লুটপাটের জন্য ক্ষমতায় আসতে এত মরিয়া। জনগণের নীতিকথা তাদের কানে যায় না। সে কারণে নানা ধরনের ষড়যন্ত্র হচ্ছে এবং হবে।

বিএনপির এ শীর্ষ নেতা বলেন, আমরা জনগণকে সঙ্গে নিয়ে সব শ্রেণিপেশার মানুষকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্রের উত্তরণ ঘটাবো, এটাই আমাদের বিশ্বাস।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সংগঠনের প্রধান উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার, সভাপতি একেএম মুসা লিটন ও মহাসচিব বিপ্লবুজ্জামান বিপ্লব প্রমুখ।

সুত্র জাগো

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...