অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

বর্নাঢ্য আয়োজনে ভোলা সরকারি কলেজে নবীনদের বরণ উৎসব

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৭ই জানুয়ারী ২০২০ রাত ০৩:৩০

remove_red_eye

১১০১

ক্যাম্পাস প্রতিনিধি : দ্বীপ জেলা ভোলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ভোলা সরকারি কলেজে ভর্তি হওয়া একাদশ ও অনার্স প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের বরন করে নেয়া হয়েছে । বৃহস্পতিবার  সকালে ভোলা কলেজে ছায়াবিথী প্রাঙ্গনে  ভোলা সরকারি কলেজে বর্নাঢ্যা আয়োজনের মধ্য দিয়ে নবীনদের বরণ করে নেয়া হয়। প্রথমেই কলেজে পক্ষ থেকে নবীনদের ফুল দিয়ে বরন করে নেয়া হয়।
নবীন বরন অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ প্রফেসার মো: গোলাম জাকারিয়া সভাপত্বিতে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও কলেজের সাবেক ভিপি আবদুল মমিন টুলু।  এ সময় উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক মোহাম্মদ উল্ল্যাহ,সহকারী অধ্যাপক মাহাবুব আলম,সহযোগী অধ্যাপক মো: আব্দুল গফুর প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চলনা করেন, সহকারী অধ্যাপক মো: মিজানুর রহমান,সহকারী অধ্যাপক এবিএম মজিবুর রহমান,প্রভাষক রিয়াজ উদ্দিন।
অনুষ্ঠানে বক্তারা বলেন,সত্যিকারের মানুষ হিসেবে গড়ে উঠতে একজন শিক্ষার্থীর উচ্চ শিক্ষা যেমন প্রয়োজন,তেমনি নৈতিকতা শিক্ষারও প্রয়োজন রয়েছে। মোবাইল ইন্টারনের আর পড়াশোনা করে উচ্চ শিক্ষিত হলেই চলবে না,নৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়ার আহবান জানায়। উচ্চশিক্ষার  অর্জনের পাশাপাশি নৈতিকতাকে শিক্ষা নিতে হবে বলে বক্তারা জানায়। 
বক্তারা আরো বলেন, শুধু ভালো শিক্ষার্থী হলেই চলবে না, সকলকে দেশপ্রেমিক হতে হবে। দেশকে ভালোবাসতে হবে। কোনো রকম সন্ত্রাসী কার্যক্রম,মাদক,ইভটিজিং,ইন্টারনেটে আসক্ত হওয়া  চলবেনা। সকলকে দুর্নীতিমুক্ত, অসা¤প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সোনার বাংলাদেশ গড়ার আহŸান জানানো হয়।  আলোচনা শেষে কলেজের প্রত্যায় সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় নাচ,গান,আবৃত্তি দিয়ে নবীন শিক্ষার্থীদের মাতিয়ে তোলেন কলেজের শিক্ষার্থীরা। উল্লেখ্য এবছর একাদশ ও অনার্স প্রথম বর্ষ মিলিয়ে প্রায় দুই হাজার শিক্ষার্থীকে বরন করে নেয়া হয়।

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

আরও...