বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১০ই মার্চ ২০২৩ বিকাল ০৪:৫০
৭৪৫
প্রশাসনে নারীদের সংখ্যা ক্রমেই বাড়ছে। সরকারি চাকরিতে নারীরা আগের তুলনায় বেশি আসছেন। নীতি-নির্ধারণী পদগুলোতেও নারীদের উপস্থিতির হার বাড়ছে।
বর্তমানে প্রশাসনে সিনিয়র সচিব, সচিব ও সমপদমর্যাদার ৮৫ জন কর্মকর্তার মধ্যে নারী রয়েছেন ১০ জন। সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তা হয়ে নারীরা মন্ত্রণালয়, বিভাগ কিংবা অন্য কোনো সরকারি দপ্তর সামলাচ্ছেন। একই সঙ্গে ৬৪টি জেলার মধ্যে ১০ জন নারী জেলা প্রশাসক রয়েছেন।
মাঠ প্রশাসনের শীর্ষ পদ বিভাগীয় কমিশনার পদে কোনো নারী কর্মকর্তা নেই। তবে ৪৯২টির মধ্যে ১৩৯টি উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দায়িত্বে আছেন নারী কর্মকর্তারা।
সচিব, সিনিয়র সচিব ও সমমর্যাদার নারী কর্মকর্তাদের মধ্যে রয়েছেন- অর্থ বিভাগের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিন, পরিকল্পনা কমিশনের সদস্য সিনিয়র সচিব মোসাম্মৎ নাসিমা বেগম, শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খান, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোসাম্মৎ হামিদা বেগম, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাহিদা রশিদ, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব শাহনাজ আরেফিন।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব হিসেবে রয়েছেন ফারহিনা আহমেদ। এছাড়া রয়েছেন- প্রধানমন্ত্রীর কার্যালয়ের জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) নির্বাহী চেয়ারম্যান (সচিব) নাসরিন আফরোজ, কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার।
নারী জেলা প্রশাসকদের মধ্যে রয়েছেন- মুন্সীগঞ্জে কাজী নাহিদ রসুল, মাদারীপুরে রহিমা খাতুন, নেত্রকোনায় অঞ্জনা খান মজলিশ, জামালপুরে শ্রাবস্তী রায়, শেরপুরে সাহেলা আক্তার, বান্দরবানে ইয়াছমিন পারভীন তিবরীজি, ঝিনাইদহে মনিরা বেগম, ঝালকাঠি ফারাহ্ গুল নিঝুম, হবিগঞ্জে ইশরাত জাহান ও রংপুরে চিত্রলেখা নাজনীন।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানা গেছে, বর্তমানে নারী অতিরিক্ত সচিব রয়েছেন ৫৫ জন, প্রশাসনে মোট অতিরিক্ত সচিবের মোট সংখ্যা ৩২৭ জন। মোট যুগ্মসচিব ৮৫৮ জন, এর মধ্যে নারী রয়েছেন ১৬৪ জন। এক হাজার ৭০৪ জন উপসচিবের মধ্যে নারী রয়েছেন ৩৭০ জন।
বাংলাদেশ সিভিল সার্ভিসে নারী কর্মকর্তাদের সংখ্যা মোট ১৩ হাজার ৩৪৩ জন। এর মধ্যে স্বাস্থ্য ক্যাডারে ৬ হাজার ২৫৫ জন, সাধারণ শিক্ষা ক্যাডারে ৩ হাজার ৬৪৫, প্রশাসন ক্যাডারে এক হাজার ২৫৭, কৃষি ক্যাডারে ৫৭২, পুলিশ ক্যাডারে ২৭৭, তথ্য ক্যাডারে ১৪৬, পশু সম্পদ ক্যাডারে ১৪৫, কর ক্যাডারে ১৪১, মৎস্য ক্যাডারে ১৩৭, অর্থনীতি ক্যাডারে ১০২, নিরীক্ষা ও হিসাব ক্যাডারে ৮৩, গণপূর্ত ক্যাডারে ৭৯, পররাষ্ট্র ক্যাডারে ৭৮, শুল্ক ও আবগারি ক্যাডারে ৭৭, সড়ক ও জনপদ ক্যাডারে ৬১, পরিবার পরিকল্পনা ক্যাডারে ৪৪, ডাক ক্যাডারে ৪২, আনসার ক্যাডারে ৩৯, সমবায় ক্যাডারে ২৮, রেলওয়ে প্রকৌশলী ক্যাডারে ২১, বিচার ক্যাডারে ২১, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক ক্যাডারে ২০, পরিসংখ্যান ক্যাডারে ১৯, টেলিযোগাযোগ ক্যাডারে ১৩, খাদ্য ক্যাডারে ১০, জনস্বাস্থ্য প্রকৌশল ক্যাডারে ৮, বন ক্যাডারে ৬ জন নারী সদস্য রয়েছেন।
সুত্র জাগো
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত