অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ওষুধ ছাড়াই ইউরিক অ্যাসিড বশে আনার ৩ উপায়

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১০ই মার্চ ২০২৩ বিকাল ০৪:৫৩

remove_red_eye

৪৫৪

ইউরিক অ্যাসিড একটি রাসায়নিক, যা শরীরের ভেতরে তৈরি হয়। পিউরিনযুক্ত খাবার অতিরিক্ত খাওয়ার ফলে হজমের সময় এই বর্জ্য পদার্থ তৈরি হয়। একেবারেই অকেজো এই পদার্থ শরীরে বেড়ে গেলে তা নানা জটিলতার সৃষ্টি করে।

রক্তে ইউরিক অ্যাসিড বেশি হওয়ার লক্ষণ কী?

রক্তে উচ্চ ইউরিক অ্যাসিড থাকাকে হাইপারইউরিসেমিয়া বলে। যার কারণে বাত ও কিডনিতে পাথরও তৈরি হয়। বেশি ইউরিক অ্যাসিডের কারণে জয়েন্টে ব্যথা, ফোলাভাব, বমি বমি ভাব, ঘন ঘন প্রস্রাব, প্রস্রাবে রক্ত পড়ার মতো সমস্যা হতে পারে।

ওষুধ ছাড়াই ইউরিক অ্যাসিড কমানো উপায় কী?

পাবমেডে প্রকাশিত গবেষণা বলছে, আপনি যদি ওষুধ ছাড়াই শরীর থেকে ইউরিক অ্যাসিড দূর করতে চান তাহলে জীবনযাত্রার উন্নতি করতে হবে।

এর জন্য শরীরচর্চা খুবই জরুরি। স্থূলতার কারণে ইউরিক অ্যাসিডের মাত্রাও বেড়ে যায়। পাবমেডে প্রকাশিত গবেষণা দাবি করে, ৩ উপায়ে খুব সহজেই ওষুধ ছাড়া বশে আনা যায় ইউরিক অ্যাসিডের সমস্যা-

সাঁতার কাটা

হাইপারুরিসেমিয়া নিয়ন্ত্রণের পাশাপাশি সাঁতার মনকে শিথিল করে। এর নিয়মিত অনুশীলন শরীরের ভারসাম্য ও ভঙ্গি উন্নত করতে পারে। সাঁতারে প্রচুর ক্যালরি বার্ন হয়, যার কারণে ওজন নিয়ন্ত্রণে রাখা যায়।

সাইকেল চালানো

সাইকেল চালানো যেমন আনন্দের, তেমনই শরীরের জন্য উপকারী। এটি একটি দুর্দান্ত ব্যায়াম, যা পেশীগুলোতে অতিরিক্ত চাপ দেয় না।

যারা উচ্চ ইউরিক অ্যাসিডের সমস্যায় ভুগছেন, তাদের অবশ্যই প্রতিদিন কিছু সময়ের জন্য সাইকেল চালাতে পারেন। এতে ইউরিক অ্যাসিডের ব্যথা থেকে মুক্তি মিলবে।

হাঁটা

এই শারীরিক ক্রিয়াকলাপের জন্য কোনো সরঞ্জামের প্রয়োজন নেই। আপনি ঘরে, বাইরে, বারান্দায়, পার্কে বা ছাদে এই ব্যায়াম করতে পারেন। এর সাহায্যে ইউরিক অ্যাসিড কমানোর পাশাপাশি হৃদরোগ ও স্থূলতাও দূর করা যায়।

কোন কোন খাবার থেকে ইউরিক অ্যাসিড তৈরি হয়?

>> সামুদ্রিক খাবার
>> পানীয়
>> লাল মাংস
>> প্রাণীর যকৃত
>> আইসক্রিম, সোডা, ফাস্ট ফুড ইত্যাদি।

ইউরিক অ্যাসিডের সমস্যা নিয়ন্ত্রণের জন্য জীবনযাত্রার মান উন্নত করার পাশাপাশি নিয়মিত সঠিক চিকিৎসা নেওয়াও জরুরি।

আপনার শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ মেনে ওষুধ খেতে হবে। পাশাপাশি শরীরচর্চা ও সঠিক খাদ্যাভ্যাস বজায় রাখতে হবে।

সুত্র জাগো

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...