অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

হামবুর্গের ‘জেহোভা’স উইটনেস’ সেন্টারে গুলিতে বেশ ক’জন নিহত

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১০ই মার্চ ২০২৩ বিকাল ০৫:২৩

remove_red_eye

৩৭৭

হামবুর্গের একটি জেহোভা’স উইটনেস সেন্টারে গুলিতে বেশ কয়েকজন নিহত হয়েছে। ঘটনায় বন্দুকধারীও নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জার্মান পুলিশ বৃহস্পতিবার এ কথা জানিয়েছে।
পুলিশ মৃতের সংখ্যা এখনো জানাতে পারেনি, তবে একাধিক স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গুলিতে ৭ জন নিহত ও  ৮জন গুরুতর আহত হয়েছে। খবর এএফপি’র।
ঘটনাস্থলে পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, নগরীর উত্তরাঞ্চলীয় জেলা  গ্রস বোর্স্টেলের বিল্ডিংয়ে গুলি চালানো হয়। পুলিশ টুইট করেছে, এই ঘটনায় কয়েকজন গুরুতর আহত হয়েছে। এদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ লোকজনকে অনুমান নির্ভর তথ্য না দেয়ার আহ্বান জানিয়ে বলেছে, এই মুহূর্তে হামলার  উদ্দেশ্য সম্পর্কে  কোন নির্ভরযোগ্য তথ্য জানা যায়নি। এলাকায় ভয়াবহ বিপদ ঘটলে একটি বিপর্যয় সতর্কীকরণ অ্যাপ-এর মাধ্যমে একটি অ্যালার্ম বেজে ওঠে। তবে জার্মানির ফেডারেল অফিস ফর সিভিল প্রোটেকশন স্থানীয় সময় সকাল ৩ টার পরেই সেটি তুলে নেয়।
মিউনিখ পুলিশ শুক্রবার ভোরে টুইট করেছে, ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।
বন্দর নগরীর মেয়র পিটার চেনচার টুইটারে গুলি চালানোর ঘটনায় শোক প্রকাশ করেছেন। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, জরুরী পরিষেবাগুরেলা পরিস্থিতি নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা করছে।

সুত্র বাসস

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...