বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১০ই মার্চ ২০২৩ বিকাল ০৫:২৬
৩৬৩
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনের বিরুদ্ধে শুক্রবার দুর্নীতির অভিযোগ দায়ের করা হয়েছে। ঘুষ গ্রহণ, মানিলন্ডারিং এবং কোভিড-১৯ তহবিলের অপব্যবহারে জড়িত থাকায় তাকে অভিযুক্ত করা হয়।
খবর এএফপি’র।
মুহিউদ্দিন ২০২০ থেকে ২০২১ সালের মধ্যে ১৭ মাস মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। আর এই সময়টায় দেশটিতে করোনাভাইরাস মোকাবেলায় সর্বোচ্চ লড়াই চালানো হয় এবং বর্তমানে তিনি প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সরকারের বিরুদ্ধে একটি বিরোধী জোটের নেতৃত্ব দিচ্ছেন।
৭৫ বছর বয়সী মুহিউদ্দিন তার রাজনৈতিক দল বেরসাতুর জন্য ২৩২.৫ মিলিয়ন রিঙ্গিট ( ৫১.৪ মিলিয়ন ডলার) ঘুষ পেতে তার পদকে ব্যবহার করায় সাবেক এ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে চারটি অভিযোগ দায়ের করা হয়।
খবরে বলা হয়, তার বিরুদ্ধে আনা প্রত্যেক অভিযোগে দোষী সাব্যস্ত হলে তাকে সর্বোচ্চ ২০ বছর সাজা ভোগ করতে হতে পারে।
চার্জশিট থেকে জানা যায়, বেরসাতুর একাউন্টে জমা হওয়া ১৯৫ মিলিয়ন রিঙ্গিট মানিলন্ডারিং করায় জড়িত থাকায় মহিউদ্দিনের বিরুদ্ধে আরো দু’টি অভিযোগ দায়ের করা হয়।
এই অভিযোগগুলোর প্রত্যেকটির জন্য তার সর্বোচ্চ ১৫ বছর সাজা হতে পারে।
শুক্রবার দায়রা জজ আদালতে মুহিউদ্দিন তার বিরুদ্ধে আনা এসব অভিযোগে দোষ স্বীকার না করে বিচারের আবেদন জানান।
তিনি জামিনে মুক্তি পেলেও তাকে পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন (এমএসিসি) মুহিউদ্দিনকে জিজ্ঞাসাবাদ করার একদিন পর এসব অভিযোগ আনা হয় এবং পরে তাকে গ্রেফতার করা হয়।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত