অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৭ই সেপ্টেম্বর ২০২৬ | ২২শে ভাদ্র ১৪৩৩

সৌদি ক্লাব আল ইত্তিহাদের নতুন কোচ আর্জেন্টিনার গ্যালার্দো

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৯শে নভেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:১৪

remove_red_eye

৪০২

আর্জেন্টিনার মার্সেলো গ্যালার্দোকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে সৌদি ফুটবল  চ্যাম্পিয়ন আল ইত্তিহাদ। কোচ হিসেবে রিভার প্লেটকে দুটি কোপা লিবার্তাদোরেসের শিরোপা এনে দেওয়া গ্যালার্দোর  নিয়োগের বিষয়টি  গতকাল নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্যের ক্লাবটি। 
গত মৌসুমে সৌদি ক্লাবকে শিরোপা এনে দেয়া নুনো এস্পিরিতো সান্তোর স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন গ্যালার্দো।  
টটেনহ্যাম এবং উলভস এর সাবেক কোচ  পর্তুগালের এস্পিরিতোকে   চলতি মাসের শুরুতে বরখাস্ত করা হয়। । গত জুনে যোগ দেয়া ফরাসি তারকা স্ট্রাইকার করিম বেনজেমার সঙ্গে সম্পর্কের অবনতি ঘটায় বরখাস্ত করা হয়েছে এই কোচকে।  
জন্মস্থান বুয়েন্স আইরেসে রিভার প্লেটে একজন মিডফিল্ডার হিসাবে খেলোয়াড়ি ক্যারিয়ার শুরু করেছিলেন গ্যালার্দো। যেখানে তিনি কোপা লিবার্তোডোরেস জিতেছেন। এছাড়া মোনাকোর হয়ে চার বছরের স্পেলে জয় করেছেন লীগ ওয়ানের শিরোপা। 
মন্টেভিডিওর ন্যাসিওনালের কোচ হিসেবে ২০১২ সালে তিনি জয় করেন উরুগুয়ের শিরোপা। ২০১৪ সালের মে মাসে কোচ হিসাবে রিভারে ফিরে আসেন এবং গত নভেম্বরে চুক্তির মেয়াদ শেষ হবার আগমুহুর্ত পর্যন্ত তিনি সেখানে একের পর এক ট্রফি জিতেছেন।

সুত্র বাসস

ভোলায় বিভিন্ন প্রতিষ্ঠান ও উপকারভোগীদের মাঝে গাছের চারা বিতরণ

ভোলায় বিভিন্ন প্রতিষ্ঠান ও উপকারভোগীদের মাঝে গাছের চারা বিতরণ

সরকারি নির্দেশনার অপেক্ষায় না থেকে দায়িত্ববোধ থেকে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

সরকারি নির্দেশনার অপেক্ষায় না থেকে দায়িত্ববোধ থেকে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

দেশের উন্নয়নে নারী ও পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে : স্পিকার

দেশের উন্নয়নে নারী ও পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে : স্পিকার

দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

সময়ের সঙ্গে রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা বেড়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সময়ের সঙ্গে রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা বেড়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্ব শিক্ষক দিবসে ১০০ শিক্ষককে ১ লাখ টাকা করে পুরস্কার দেওয়া হবে : শিক্ষামন্ত্রী

বিশ্ব শিক্ষক দিবসে ১০০ শিক্ষককে ১ লাখ টাকা করে পুরস্কার দেওয়া হবে : শিক্ষামন্ত্রী

লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী

লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী

স্থানীয় নির্বাচনে সব কেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা-ড্রোন: ইসি আনোয়ারুল

স্থানীয় নির্বাচনে সব কেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা-ড্রোন: ইসি আনোয়ারুল

১৫ বছরের ঋণের দায় বর্তমান সরকারকে বইতে হচ্ছে: অর্থমন্ত্রী

১৫ বছরের ঋণের দায় বর্তমান সরকারকে বইতে হচ্ছে: অর্থমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

আরও...