অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৭ই সেপ্টেম্বর ২০২৬ | ২৩শে ভাদ্র ১৪৩৩

তেরেসের হ্যাটট্রিকে বার্সার জয়, জাভির স্বস্তি

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২২শে জানুয়ারী ২০২৪ বিকাল ০৪:৩৩

remove_red_eye

৩৯৬

প্রথমার্ধের ২১ মিনিটে এক গোল, দ্বিতীয়ার্ধের শুরুতেই দ্বিতীয় গোল করে বার্সেলোনাকে ২-০ ব্যবধানে এগিয়ে দিয়েছিলেন ফেরেন তেরেস। এরপর ৫৬ ও ৫৯ মিনিটে দুই গোল হজম করে কোচ জাভি হার্নান্দেজকে অস্বস্তিতে ফেলে দিয়েছেন বার্সেলোনার খেলোয়াড়রা।

তবে অতিরিক্ত সময়ে গোল করে বার্সেলোনাকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন জাও ফেলিক্স। এর দুই মিনিট পর গোল করে হ্যাটট্রিক করেন তেরেস। অবশেষে রিয়াল বেটিসের বিপক্ষে ৪-২ গোল জয় নিয়ে স্বস্তি ফিরে পেয়েছেন জাভি।

চলতি মৌসুুমে লা লিগার পয়েন্ট টেবিলের ৪৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে বার্সেলোনা। ৬ পয়েন্ট বেশি নিয়ে টেবিলের শীর্ষে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। টেবিলের শীর্ষে থাকা জিরোনার পয়েন্ট ৫২।

এর আগে গত সোমবার স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়ালের বিপক্ষে ৪-১ গোলের বড় ব্যবধানে হেরেছে বার্সা। ফলে দারুণ চাপে পড়েছিলেন কোচ জাভি। যদিও রিয়ালের বিপক্ষে হারের পর কোপা দেল রেতে তৃতীয় শ্রেণির ক্লাব ইউনিয়নিস্টাসের বিপক্ষে জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছে বার্সেলোনা। ফলে চাপ কিছুটা কমেছে। রিয়াল বেটিসের বিপক্ষে এই ম্যাচে জিতে আরও একটি স্বস্তি ফিরে পেলেন জাভি।

বার্সার হয়ে ফেরেস গোল ৩টি করেছেন ২১, ৪৮ ও অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে। আর জাও ফেলিক্সের গোলটি হয়েছে ৯০ মিনিটে। অপরদিকে বেটিসের হয়ে গোল দুটি করেছেন ইসকো।

সুত্র জাগো

ভোলায় বিভিন্ন প্রতিষ্ঠান ও উপকারভোগীদের মাঝে গাছের চারা বিতরণ

ভোলায় বিভিন্ন প্রতিষ্ঠান ও উপকারভোগীদের মাঝে গাছের চারা বিতরণ

সরকারি নির্দেশনার অপেক্ষায় না থেকে দায়িত্ববোধ থেকে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

সরকারি নির্দেশনার অপেক্ষায় না থেকে দায়িত্ববোধ থেকে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

দেশের উন্নয়নে নারী ও পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে : স্পিকার

দেশের উন্নয়নে নারী ও পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে : স্পিকার

দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

সময়ের সঙ্গে রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা বেড়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সময়ের সঙ্গে রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা বেড়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্ব শিক্ষক দিবসে ১০০ শিক্ষককে ১ লাখ টাকা করে পুরস্কার দেওয়া হবে : শিক্ষামন্ত্রী

বিশ্ব শিক্ষক দিবসে ১০০ শিক্ষককে ১ লাখ টাকা করে পুরস্কার দেওয়া হবে : শিক্ষামন্ত্রী

লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী

লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী

স্থানীয় নির্বাচনে সব কেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা-ড্রোন: ইসি আনোয়ারুল

স্থানীয় নির্বাচনে সব কেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা-ড্রোন: ইসি আনোয়ারুল

১৫ বছরের ঋণের দায় বর্তমান সরকারকে বইতে হচ্ছে: অর্থমন্ত্রী

১৫ বছরের ঋণের দায় বর্তমান সরকারকে বইতে হচ্ছে: অর্থমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

আরও...