অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১০ই জুন ২০২৬ | ২৭শে জ্যৈষ্ঠ ১৪৩৩

৩৬ হাজার টন কোরবানির বর্জ্য অপসারণ করেছে ডিএসসিসি

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩১শে মে ২০২৬ বিকাল ০৩:২৩

remove_red_eye

৭১

মোট ৩৬ হাজার ৮৬ টন কোরবানির বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে চূড়ান্তভাবে ডাম্পিং করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) প্রশাসক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুস সালাম।

রোববার (৩১ মে) ডিএসসিসির মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, এ বছর তিন দিনে কোরবানির পশুর হাট ও বর্জ্য অপসারণের লক্ষ্যমাত্রা ছিল ৩৩ হাজার ৯৪২ টন। তবে সকলের সহযোগিতায় নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি, মোট ৩৬ হাজার ৮৬ টন বর্জ্য অপসারণ করা সম্ভব হয়েছে।

তিনি জানান, স্বাভাবিক সময়ে ডিএসসিসি এলাকায় প্রতিদিন প্রায় ৩ হাজার ২০০ থেকে ৩ হাজার ৫০০ টন বর্জ্য অপসারণ করা হয়। কিন্তু কোরবানির সময় একই জনবল ও সম্পদ ব্যবহার করে প্রায় পাঁচ গুণ বেশি বর্জ্য অপসারণ করতে হয়েছে, যা ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং।

সংবাদ সম্মেলনে প্রশাসক নগরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, অনেক সচেতন নাগরিক নির্ধারিত স্থানে পশু কোরবানি করেছেন এবং বর্জ্য ব্যাগে ভরে নির্দিষ্ট স্থানে রেখে পরিচ্ছন্নতা কর্মীদের সহযোগিতা করেছেন।

এখনও ডিএসসিসির কোথাও কোনো বর্জ্য জমে থাকতে দেখলে নগরবাসীকে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ০১৭০৯৯০০৮৮৮৮ এবং ০২২২৩৩৮৬০১৪ নম্বরে জানানোর আহ্বান জানান প্রশাসক।

অভিযোগ পাওয়ার এক ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের চেষ্টা করা হবে বলে জানান তিনি।

ডিএসসিসি প্রশাসক বলেন, সরকার ঢাকাকে একটি পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর। বর্জ্য ব্যবস্থাপনাসহ নাগরিক সেবার ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না।

আসন্ন বর্ষা মৌসুমে ডেঙ্গু প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমেও গণমাধ্যম ও নগরবাসীর সহযোগিতা কামনা করেন ডিএসসিসি প্রশাসক।

সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করবে সরকার : প্রধানমন্ত্রী

সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করবে সরকার : প্রধানমন্ত্রী

শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী

শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী

কাল সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী

কাল সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী

জেডআরএফ-এর বৃক্ষরোপণ কর্মসূচি ও বিজ্ঞান মেলার উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

জেডআরএফ-এর বৃক্ষরোপণ কর্মসূচি ও বিজ্ঞান মেলার উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

বিনিয়োগ প্রক্রিয়া সহজ করার পদক্ষেপ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

বিনিয়োগ প্রক্রিয়া সহজ করার পদক্ষেপ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

৪৮ হাজার টাকা পর্যন্ত কমলো হার্টের রিংয়ের দাম

৪৮ হাজার টাকা পর্যন্ত কমলো হার্টের রিংয়ের দাম

বিয়ে বিতর্কে নাসির-তামিমার জয়, উচ্চ আদালতে যাবেন রাকিব

বিয়ে বিতর্কে নাসির-তামিমার জয়, উচ্চ আদালতে যাবেন রাকিব

স্মারকলিপি জমা, ২৪ ঘণ্টার আল্টিমেটাম ইসলামী ব্যাংকের গ্রাহকদের

স্মারকলিপি জমা, ২৪ ঘণ্টার আল্টিমেটাম ইসলামী ব্যাংকের গ্রাহকদের

মনপুরায় নিষিদ্ধ সেই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দল নেতার মামলা

মনপুরায় নিষিদ্ধ সেই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দল নেতার মামলা

মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে একমাত্র অ্যাম্বুলেন্স বিকল

মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে একমাত্র অ্যাম্বুলেন্স বিকল

আরও...