অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ | ৪ঠা আশ্বিন ১৪৩৩

প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ভাঙারিতে বিক্রি, গ্রেফতার ২

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৪ঠা জুন ২০২৬ বিকাল ০৫:৫৮

remove_red_eye

১৭৩

বাংলাদেশ সচিবালয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোন সংযোগের তার চুরির ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। এ সময় তাদের কাছ থেকে চোরাই তামার তার উদ্ধার করা হয়।

গ্রেফতাররা হলেন- রঞ্জন চন্দ্র (২৫) ও রেজাকুল ইসলাম (৩২)।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে সিটিটিসির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করে। পুলিশ জানায়, চুরি করা তামার তার ভাঙারির দোকানে প্রতি কেজি ৬০০ টাকা দরে বিক্রি করা হয়। মোট ৮ কেজি ২০০ গ্রাম তামার তার বিক্রি করেছিলেন গ্রেফতাররা।

সিটিটিসি জানায়, সম্প্রতি সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোন সংযোগের তার চুরির একটি স্পর্শকাতর ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে মামলার পর ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এ ঘটনায় বিটিসিএল কর্তৃপক্ষ বাদী হয়ে শাহবাগ থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করে।

ঘটনার গুরুত্ব ও সংবেদনশীলতা বিবেচনায় সিটিটিসির সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ ছায়া তদন্ত শুরু করে। তদন্তে প্রাপ্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণ এবং গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে সচিবালয়ে আউটসোর্সিং কর্মী রঞ্জন চন্দ্রকে বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে রঞ্জন চন্দ্র স্বীকার করেন, গত ২২ মে সচিবালয়ের ৩ নম্বর ভবন থেকে তিনি তার চুরি করেন। পরে ১ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একুশে হলের সামনে একটি ভাঙারি দোকানে প্রতি কেজি ৬০০ টাকা দরে মোট ৮ কেজি ২০০ গ্রাম তামার তার বিক্রি করেন।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একুশে হলের সামনে ভাঙারি ব্যবসায়ী রেজাকুল ইসলামকে গ্রেফতার করা হয়। পরে তার দেখানো মতে চকবাজার থানার ২৭ নম্বর ওয়ার্ডের হোসেনী দালান রোডে একটি ভাঙারির গুদাম থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোন সংযোগের চুরি হওয়া তামার তার উদ্ধার করা হয়।প্রাথমিক তদন্তে সিটিটিসির ধারণা, সচিবালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংযোগের তার চুরির সঙ্গে একটি সংঘবদ্ধ চক্র জড়িত। চক্রের মূলহোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে।

অপপ্রচারের প্রতিবাদে ভোলায় যুবদলের মিছিল

অপপ্রচারের প্রতিবাদে ভোলায় যুবদলের মিছিল

রূপালী ব্যাংকের বরিশাল বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রূপালী ব্যাংকের বরিশাল বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

তৃণমূলের আস্থায় মাঠে হেলাল উদ্দিন: নির্বাচনী প্রচারণায় জমজমাট সূচনা

তৃণমূলের আস্থায় মাঠে হেলাল উদ্দিন: নির্বাচনী প্রচারণায় জমজমাট সূচনা

ভোলায় নিরাপদ খাদ্য, বিষয়ক প্রশিক্ষণ পেলেন ৫০ জন শিক্ষক

ভোলায় নিরাপদ খাদ্য, বিষয়ক প্রশিক্ষণ পেলেন ৫০ জন শিক্ষক

মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী

মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী

সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী

সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান

ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে শক্তিশালী হচ্ছে ভোক্তা অধিকার অধিদপ্তর

ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে শক্তিশালী হচ্ছে ভোক্তা অধিকার অধিদপ্তর

চাঁদাবাজি মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী  যে দলেরই হোক কোনো ছাড় নেই : প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল

চাঁদাবাজি মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী যে দলেরই হোক কোনো ছাড় নেই : প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল

ভোলায় স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে দুই দিনব্যাপী পুলিশ প্রশিক্ষণ শুরু

ভোলায় স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে দুই দিনব্যাপী পুলিশ প্রশিক্ষণ শুরু

আরও...