বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২২শে জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:২৩
৪১
গণভোটের রায় বাস্তবায়ন না করলে আগামীর বাংলাদেশে বিএনপির কবর রচিত হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
মঙ্গলবার (২১ জুলাই) নীলফামারীর জলঢাকা উপজেলা সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ উপলক্ষে আয়োজিত পথসভায় তিনি এ মন্তব্য করেন।
সারজিস আলম বলেন, এখানে জামায়াতের এমপি থাকলেও টেন্ডার হতে না হতে সরকারি প্রতিটি অফিসে বিএনপি, যুবদল ও ছাত্রদলের অত্যাচারে কর্মকর্তা-কর্মচারীরা ঠিকমতো অফিস করতে পারেন না। সেখানে আবার কিছু কর্মকর্তা-কর্মচারী নিজেকে সরকারি কর্মচারীর চেয়ে বিএনপির লোক হিসেবে পরিচয় দিতে বেশি পছন্দ করেন। তারা তাদের সঙ্গে মিলে টেন্ডারবাজি ও লুটপাটের রাজত্ব কায়েম করেছেন।
সবাইকে ঐক্যবদ্ধভাবে এসব অনিয়ম প্রতিহত করার আহ্বান জানিয়ে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক বলেন, মনে রাখবেন, জুলুম যদি শুরু হয় আর তার বিরুদ্ধে যদি প্রতিবাদ না করেন, কথা না বলেন, টেনে না ধরেন, সেটা এমন একপর্যায়ে যাবে, সেখান থেকে আর ফিরে আসার উপায় থাকবে না। আমরা সালাহউদ্দিন আহমদকে মনে করতে চাই যে, তাকে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আমরা মনে করতে চাই, তিনি জুলুমের শিকার হয়েছিলেন। আমরা আরও মনে করতে চাই, তারেক রহমানকে ইচ্ছার বিরুদ্ধে দেশের বাইরে পাঠানো হয়েছিল। আমরা মনে করতে চাই, তিনিও ১৭ বছর জুলুমের শিকার হয়েছেন।
সারজিস আলম বলেন, যে মানুষ ৫০ শতাংশ ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় পাঠিয়েছে, সে মানুষ ৭০ শতাংশ ভোট দিয়েছে গণভোটের পক্ষে, জুলাই সনদের পক্ষে ও সংস্কারের পক্ষে। যে আদেশের ফলে বিএনপি নির্বাচিত সরকার হয়েছে, যে আদেশের ফলে গণভোট হয়েছে সেটি না কি অবৈধ। আমরা সালাহউদ্দিন আহমদ ও তারেক রহমানকে শুধু একটা কথা বলতে চাই- এক মায়ের যদি দুই যমজ সন্তান হয়, এক সন্তান বৈধ ও আরেক সন্তান অবৈধ হতে পারে না। যদি সংস্কার অবৈধ হয়, জুলাই সনদ অসাংবিধানিক হয়, তাহলে সালাহউদ্দিন আহমদ (স্বরাষ্ট্রমন্ত্রী), তারেক রহমান (প্রধানমন্ত্রী) ও বিএনপি সরকার সবকিছু অবৈধ। আপনারা যদি গণভোট বাস্তবায়ন না করেন, তাহলে আগামীর বাংলাদেশে এই বিএনপির কবর রচিত হবে।
সারজিস আলম আরও বলেন, বিএনপি সরকার কিছুদিন আগে আট হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে। এই প্রকল্প নিয়েছে শুধু বিএনপির এমপিদের জন্য। এখন বিএনপি সরকার ও তারেক রহমানের কাছে আমাদের প্রশ্ন- বিএনপি যে বর্তমানে সরকারে আছে তারা কি শুধু ধানের শীষের সরকার, যেখানে শুধু বিএনপি জিতেছে সেখানের সরকার? না কি তারা বাংলাদেশের সরকার এবং ৩০০ আসনের সরকার, এই উত্তরটা তাদের দিতে হবে।
এনসিপির এ নেতা বলেন, বিএনপি সরকারকে বলতে চাই- আমাদের এই সেনাবাহিনী সার্বভৌমত্বের প্রতীক, শক্তির প্রতীক, ঐতিহ্যের প্রতীক। সেনাবাহিনীকে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে তুলতে হবে।
পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদ, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ও দিনাজপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক আবু সাঈদ লিওনসহ দলের অন্য নেতারা। জলঢাকায় পথসভা শেষে তারা নীলফামারী জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পথসভায় অংশ নেন।
একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় : তথ্যমন্ত্রী
অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন, আগস্টে তফসিলের প্রস্তুতি ইসির
মাদ্রাসায় প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবলের দল গঠনের নির্দেশ
এসএসসির ফল প্রকাশ নিয়ে বোর্ডের নতুন সিদ্ধান্ত
বাংলাদেশ-নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের
আরও ৫ দিন বৃষ্টির আভাস, উপকূলে অতিভারী বর্ষণের শঙ্কা
এনআইডি নবায়ন বাধ্যতামূলক হচ্ছে
এমপি পদ হারাতে পারেন গাজী নজরুল
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক