অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ | ৪ঠা আশ্বিন ১৪৩৩

স্পিকারকে রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি জানাল ইসি

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৮শে জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:০৫

remove_red_eye

১৭৬

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি স্পিকারকে (ভারপ্রাপ্ত) অবহিত করল নির্বাচন কমিশন (ইসি)। পরে আরও আলোচনা করে ভোটের তারিখ জানাবে সংস্থাটি।

মঙ্গলবার (২৮ জুলাই) স্পিকারের সঙ্গে সাক্ষাৎ শেষে নির্বাচন ভবনে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এসব কথা জানান।

আখতার আহমেদ বলেন, “মাননীয় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), তিনজন নির্বাচন কমিশনারসহ আমরা মাননীয় স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেছি।

রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে আইনসঙ্গত কারণে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করতে হয়। সেখানে বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে।

যেমন- সংসদ অধিবেশন থাকলে কী হবে, সংসদ অধিবেশন না থাকলে কী হবে, একক প্রার্থী থাকলে কী হবে, একক প্রার্থী না থাকলে কী হবে—এসব বিষয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, আজকে সাক্ষাতে মূলত রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতিগত বিষয় নিয়ে স্পিকারের সঙ্গে আলোচনা হয়েছে।

নির্বাচনের তারিখ সম্পর্কে কোনো আলোচনা হয়নি। নির্বাচনের তারিখ বা তফসিল সংক্রান্ত বিষয় চূড়ান্ত হলে আপনাদের পরে জানিয়ে দেওয়া হবে।

‘গুরুতর অসুস্থতার’ কারণ দেখিয়ে গত ২৪ জুলাই (শুক্রবার) বিকেলে পদত্যাগ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী, নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। আর সেই শূন্যতায় স্পিকারের দায়িত্ব সামলাচ্ছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

‘রাষ্ট্রপতি নির্বাচন আইন-১৯৯১’ অনুযায়ী, সিইসি রাষ্ট্রপতি নির্বাচনের ‘নির্বাচনি কর্তা’ হিসেবে দায়িত্ব পালন করবেন। এক্ষেত্রে তফসিল দেবেন স্পিকারের সঙ্গে আলোচনা করে। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়ে থাকেন সংসদ সদস্যরা।

অপপ্রচারের প্রতিবাদে ভোলায় যুবদলের মিছিল

অপপ্রচারের প্রতিবাদে ভোলায় যুবদলের মিছিল

রূপালী ব্যাংকের বরিশাল বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রূপালী ব্যাংকের বরিশাল বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

তৃণমূলের আস্থায় মাঠে হেলাল উদ্দিন: নির্বাচনী প্রচারণায় জমজমাট সূচনা

তৃণমূলের আস্থায় মাঠে হেলাল উদ্দিন: নির্বাচনী প্রচারণায় জমজমাট সূচনা

ভোলায় নিরাপদ খাদ্য, বিষয়ক প্রশিক্ষণ পেলেন ৫০ জন শিক্ষক

ভোলায় নিরাপদ খাদ্য, বিষয়ক প্রশিক্ষণ পেলেন ৫০ জন শিক্ষক

মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী

মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী

সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী

সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান

ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে শক্তিশালী হচ্ছে ভোক্তা অধিকার অধিদপ্তর

ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে শক্তিশালী হচ্ছে ভোক্তা অধিকার অধিদপ্তর

চাঁদাবাজি মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী  যে দলেরই হোক কোনো ছাড় নেই : প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল

চাঁদাবাজি মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী যে দলেরই হোক কোনো ছাড় নেই : প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল

ভোলায় স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে দুই দিনব্যাপী পুলিশ প্রশিক্ষণ শুরু

ভোলায় স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে দুই দিনব্যাপী পুলিশ প্রশিক্ষণ শুরু

আরও...