অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২৮শে অক্টোবর ২০২৬ | ১২ই কার্তিক ১৪৩৩


ভোলায় অনূর্ধ্ব-১৪, ১৬ ও ১৮ জেলা ক্রিকেট‌ দল গঠনে আজ প্রি-ট্রায়াল


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৭শে অক্টোবর ২০২৬ রাত ১১:২৪

remove_red_eye

৪৪

বাংলার কণ্ঠ প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৮ ভোলা জেলা ক্রিকেট দল গঠনের লক্ষ্যে আজ ২৮ অক্টোবর প্রি-ট্রায়াল অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে ভোলা গজনবী স্টেডিয়ামে দায়িত্বপ্রাপ্ত বিভাগীয় কোচ ও জেলা কোচের সমন্বয়ে এ প্রি-ট্রায়াল অনুষ্ঠিত হবে।
প্রি-ট্রায়ালে অংশগ্রহণে আগ্রহী খেলোয়াড়দের দ্রুত যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
নির্ধারিত বয়সসীমা অনুযায়ী, অনূর্ধ্ব-১৪ বছর বয়সী খেলোয়াড়দের জন্ম ১ সেপ্টেম্বর ২০১২-এর পরে, অনূর্ধ্ব-১৬ বছর বয়সী খেলোয়াড়দের জন্ম ১ সেপ্টেম্বর ২০১০-এর পরে এবং অনূর্ধ্ব-১৮ বছর বয়সী খেলোয়াড়দের জন্ম ১ সেপ্টেম্বর ২০০৮-এর পরে হতে হবে।
প্রি-ট্রায়ালে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র হিসেবে তিন বছর আগে ইস্যু করা ডিজিটাল জন্মনিবন্ধন সনদের ফটোকপি, বাবা ও মায়ের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, পিএসসি, অষ্টম শ্রেণি ও এসএসসি পরীক্ষার সার্টিফিকেট, রেজিস্ট্রেশন কার্ড অথবা টেস্টিমোনিয়ালের ফটোকপি, যেকোনো একটি নিবন্ধিত মোবাইল নম্বর এবং এক কপি পাসপোর্ট সাইজের ছবি সঙ্গে রাখতে হবে।
এ ছাড়া পুরোনো কার্ডধারী খেলোয়াড়দেরও প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে প্রস্তুত রাখতে বলা হয়েছে। প্রি-ট্রায়ালে অংশগ্রহণে ইচ্ছুক খেলোয়াড়দের এখন থেকেই প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে রাখার অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে প্রয়োজনে যোগাযোগ করা যাবে ভোলা জেলা ক্রিকেট কোচ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত মো. ইমরান হোসেনের সঙ্গে। তাঁর মোবাইল নম্বর ০১৭১৬৯৩৫৩২৩।

মো : ইয়ামিন