অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ৩১শে অক্টোবর ২০২৬ | ১৫ই কার্তিক ১৪৩৩


ভোলায় ইয়াবাসহ নারী-পুরুষ গ্রেপ্তার


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩০শে অক্টোবর ২০২৬ রাত ০৮:২৫

remove_red_eye

২৭

বাংলার কণ্ঠ ডেস্ক : ভোলার সদর উপজেলায় পুলিশের অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। 
বুধবার (২৮ অক্টোবর) রাত ১১টা ১০ মিনিটের দিকে সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ব্যারিস্টার কাছারী রোডের মিঝি বাড়ির সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. পাভেল (২৫) ও নুর জাহান (৫২)।
ভোলা জেলা পুলিশের মিডিয়া সেলের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারের সময় পাভেলের পরিহিত প্যান্টের ডান পকেট থেকে সাদা স্বচ্ছ পলিথিনে মোড়ানো ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক ওজন এক গ্রাম এবং বাজারমূল্য প্রায় চার হাজার টাকা।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাভেল মাদক কেনাবেচার সঙ্গে নুর জাহানের সংশ্লিষ্টতার কথা জানিয়েছে।
ভোলা জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় সদর মডেল থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় ভোলা সদর মডেল থানায় মামলা করা হয়েছে।
মাদক নির্মূলে জেলায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।





পঙ্গু সন্তানের চিকিৎসার সহায়তার জন্য অসহায় বাবার আকুতি

পঙ্গু সন্তানের চিকিৎসার সহায়তার জন্য অসহায় বাবার আকুতি

ভোলায় কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ১ হাজার ৭০০ শিক্ষার্থী

ভোলায় কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ১ হাজার ৭০০ শিক্ষার্থী

ভোলা জেলা পুলিশে মাসিক প্রীতিভোজ, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে মিলন মেলা

ভোলা জেলা পুলিশে মাসিক প্রীতিভোজ, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে মিলন মেলা

চরফ্যাশনে যুব সমাবেশে সুমন হাওলাদারের বর্ণাঢ্য শোডাউন, চেয়ারম্যান পদে লড়ার ঘোষণা

চরফ্যাশনে যুব সমাবেশে সুমন হাওলাদারের বর্ণাঢ্য শোডাউন, চেয়ারম্যান পদে লড়ার ঘোষণা

জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল

তুরস্কের সঙ্গে বাণিজ্য ২ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায় বাংলাদেশ

তুরস্কের সঙ্গে বাণিজ্য ২ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায় বাংলাদেশ

বজ্রপাতে ৬ জনের মৃত্যু

বজ্রপাতে ৬ জনের মৃত্যু

প্রধানমন্ত্রীর ফ্লাইটে কারিগরি ত্রুটি, তদন্ত কমিটি গঠন বিমানের

প্রধানমন্ত্রীর ফ্লাইটে কারিগরি ত্রুটি, তদন্ত কমিটি গঠন বিমানের

আরও...