লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৩০শে অক্টোবর ২০২৬ রাত ০৮:৩২
৬৬
লালমোহন প্রতিনিধি : ১৮ বছরের তরুণ মো. আশরাফুল। সংসারে অভাব, যার জন্য খুব বেশি পড়ালেখা করা হয়নি। তাই অল্প বয়সেই শুরু করেছিলেন জীবিকার সংগ্রাম। স্বপ্ন ছিল নিজের উপার্জনে বাবার সঙ্গে অভাবের সংসারে হাল ধরবেন, গড়বেন সুন্দর ভবিষ্যৎ। তবে তা আর হয়ে ওঠেনি। এখন নিজেই পরিবারের কাছে বোঝা হয়ে ওঠেছেন আশরাফুল। কয়েক মাস আগে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় তার ডান পা। তবে দারিদ্র্যের নির্মম কশাঘাতে নূন্যতম চিকিৎসাটুকুও মিলছে না আশরাফুলের। যার ফলে তার পায়ের ক্ষতস্থানে এখন পচন ধরেছে। এমন পরিস্থিতিতে অসহ্য যন্ত্রণায় দিন কাটছে আশরাফুল। তিনি ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের স্লুইচগেট এলাকার বেড়িবাঁধের বাসিন্দা মো. বশিরের ছেলে। অন্যের জমিতে চাষাবাদ করে কোনোরকমে সংসার চালান এই দরিদ্র কৃষক মো. বশির। নিজের কোনো জমিজমা না থাকায় পরিবার নিয়ে বেড়িবাঁধ সংলগ্ন খাসজমিতে বাস করেন তিনি।
আশরাফুল জানান, কয়েক মাস আগে লালমোহন বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তিনি। এ সময় পৌরশহরের ডাকবাংলো পুলের পশ্চিম পাশে ভাঙা সড়কে মোটরসাইকেলটি ধীরগতিতে চলছিল। তবে পেছন থেকে দ্রুতগতির পাথরবোঝাই একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেল চালক সড়কের পাশে ছিটকে পড়লেও আশরাফুল পড়ে যান ট্রাকের নিচে। ট্রাকের চাকা তার ডান পায়ের ওপর দিয়ে চলে যায়। চালক তাকে মৃত ভেবেই ট্রাক নিয়ে পালিয়ে যান। ওই ট্রাকটি হাসপাতাল রোডের জুলফিকার মিয়ার। তবে দুর্ঘটনার পর চিকিৎসার জন্য ওই ট্রাকের মালিকের কাছ থেকে কোনো সহায়তা মেলেনি। এই দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসক। পরে তাকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকরা ডান পা কেটে ফেলার পরামর্শ দেন। এরপর তাকে পঙ্গু হাসপাতালেও নেওয়া হয়। সেখানেও একই পরামর্শ দেওয়া হয়।
আশরাফুলের বাবা মো. বশির বলেন, ছেলের চিকিৎসার জন্য ধারদেনা করে প্রায় পাঁচ লাখ টাকা খরচ করেছি। চিকিৎসকরা পা কেটে ফেলার কথা বলেছিলেন। কিন্তু এত টাকা জোগাড় করা আমার পক্ষে সম্ভব ছিল না। যার জন্য টাকার অভাবে ছেলেকে বাড়িতে নিয়ে আসি। এরপর এক আত্মীয়ের মাধ্যমে পার্শ্ববর্তী উপজেলার এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি ছেলের ক্ষতিগ্রস্ত পায়ের পাতার অংশ কেটে ফেলেন। এরপর ওই চিকিৎসক বলেছিলেন, চিকিৎসা করালে বাকি অংশ ঠিক হয়ে যাবে।
তিনি আরও বলেন, আমি গরিব মানুষ, কোনো জমিজমা নেই। বেড়িবাঁধের পাশে খাসজমিতে থাকি। এখন ছেলের চিকিৎসা করানোর মতো টাকা এবং নিয়মিত ড্রেসিং করানোর সামর্থ্যও নেই। রাতে ব্যথায় ছেলে যখন চিৎকার করে, তখন নিজেরও অনেক কষ্ট হয়। চিকিৎসার জন্য আরও অন্তত পাঁচ লাখ টাকা প্রয়োজন। এ জন্য সরকারি-বেসরকারি সংস্থা, দেশের বিত্তবান ও হৃদয়বান এবং প্রবাসীদের কাছে আর্থিক সহযোগিতা কামনা করছি। আমার ছেলের চিকিৎসায় সহযোগিতা করতে চাইলে ০১৩৫০৪৯২০৪৩ (বিকাশ ব্যক্তিগত) এই নম্বরে যোগাযোগের অনুরোধ করছি।
এ বিষয়ে লালমোহন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ বলেন, চিকিৎসা সহায়তার জন্য ওই পরিবারের পক্ষ থেকে ইউএনওর কাছে আবেদন করলে কিছুটা আর্থিক সহায়তা পাবেন। এ ছাড়া আশরাফুলের পায়ের অংশ কেটে ফেলায় তিনি প্রতিবন্ধী ভাতাও পাবেন। আমাদের সঙ্গে যোগাযোগ করলে তাকে প্রতিবন্ধী পরিচয়পত্র ও ভাতা প্রদানের সর্বোচ্চ চেষ্টা করবো।
ভোলায় কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ১ হাজার ৭০০ শিক্ষার্থী
ভোলা জেলা পুলিশে মাসিক প্রীতিভোজ, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে মিলন মেলা
ভোলায় ইয়াবাসহ নারী-পুরুষ গ্রেপ্তার
চরফ্যাশনে যুব সমাবেশে সুমন হাওলাদারের বর্ণাঢ্য শোডাউন, চেয়ারম্যান পদে লড়ার ঘোষণা
জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল
তুরস্কের সঙ্গে বাণিজ্য ২ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায় বাংলাদেশ
বজ্রপাতে ৬ জনের মৃত্যু
প্রধানমন্ত্রীর ফ্লাইটে কারিগরি ত্রুটি, তদন্ত কমিটি গঠন বিমানের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত