অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ৩১শে অক্টোবর ২০২৬ | ১৫ই কার্তিক ১৪৩৩


ভোলা জেলা পুলিশে মাসিক প্রীতিভোজ, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে মিলন মেলা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩০শে অক্টোবর ২০২৬ রাত ০৮:২৭

remove_red_eye

৬১

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা জেলা পুলিশ লাইন্সে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে মাসিক প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে (৩০ অক্টোবর) পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর উদ্যোগে জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যদের নিয়ে এ আয়োজন করা হয়।
পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি পুলিশ সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার লক্ষ্যে এ প্রীতিভোজের আয়োজন করা হয়। এতে কর্মব্যস্ততার মাঝে পুলিশ সদস্যদের মধ্যে সৃষ্টি হয় এক আনন্দমুখর মিলনমেলার পরিবেশ।
অনুষ্ঠানে পুলিশ সুপারের সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সোহান সরকার, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ আহসানুজ্জামানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রীতিভোজে জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ ধরনের আয়োজন পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধি, পারস্পরিক আস্থা ও সহযোগিতা জোরদার করার পাশাপাশি একটি ঐক্যবদ্ধ কর্মপরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।