বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩০শে অক্টোবর ২০২৬ রাত ০৮:২৯
৬৪
২৭টি কেন্দ্রে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, মেধা বিকাশ ও শিক্ষার্থীদের উৎসাহিত করতে ব্যতিক্রমী উদ্যোগ
বাংলার কণ্ঠ প্রতিবেদক : সারাদেশের ন্যায় ভোলায়ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬। জেলার দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের ২৭টি হলে একযোগে অনুষ্ঠিত এ পরীক্ষায়, বিভিন্ন উপজেলা থেকে চতুর্থ থেকে দশম শ্রেণির প্রায় ১ হাজার ৭০০ শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় এবং ভোলা কালেক্টর স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষাকে ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
কিশোরকণ্ঠ পাঠক ফোরামের উদ্যোগে আয়োজিত এ মেধাবৃত্তি পরীক্ষার মূল লক্ষ্য হলো দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা মেধাবী শিক্ষার্থীদের খুঁজে বের করা, তাদের মেধা ও প্রতিভার মূল্যায়ন করা এবং বৃত্তি প্রদানের মাধ্যমে পড়ালেখায় আরও উৎসাহিত করা। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব তৈরি ও তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগানোও এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
পরীক্ষা চলাকালে কেন্দ্রগুলো পরিদর্শন করেন চরফ্যাশন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ উল্লাহ স্বপন এবং নাজিউর রহমান কলেজের সাবেক অধ্যক্ষ মাকসুদুর রহমান। তাঁরা পরীক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের অংশগ্রহণ পর্যবেক্ষণ করেন।
পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানায়, এ ধরনের মেধাবৃত্তি পরীক্ষা তাদের নিজেদের মেধা ও যোগ্যতা যাচাইয়ের সুযোগ করে দেয়। একই সঙ্গে পড়ালেখার প্রতি মনোযোগী হতে এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত করে। তারা এ ধরনের পরীক্ষা আরও বেশি আয়োজনের পাশাপাশি কিশোরকণ্ঠ পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।
পঙ্গু সন্তানের চিকিৎসার সহায়তার জন্য অসহায় বাবার আকুতি
ভোলা জেলা পুলিশে মাসিক প্রীতিভোজ, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে মিলন মেলা
ভোলায় ইয়াবাসহ নারী-পুরুষ গ্রেপ্তার
চরফ্যাশনে যুব সমাবেশে সুমন হাওলাদারের বর্ণাঢ্য শোডাউন, চেয়ারম্যান পদে লড়ার ঘোষণা
জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল
তুরস্কের সঙ্গে বাণিজ্য ২ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায় বাংলাদেশ
বজ্রপাতে ৬ জনের মৃত্যু
প্রধানমন্ত্রীর ফ্লাইটে কারিগরি ত্রুটি, তদন্ত কমিটি গঠন বিমানের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত