বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২১শে জুলাই ২০২৬ রাত ০৯:০৭
৩০৩
জেলা তথ্য অফিসের উদ্যোগে
বাংলার কণ্ঠ ডেস্ক : ভোলায় “শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” শীর্ষক এক সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার জেলা তথ্য অফিসের আয়োজনে জিওবি খাতের প্রকল্পের আওতায় ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর ২০২৬) কার্যক্রমের অংশ হিসেবে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ফরাজি বাড়ির উঠানে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তরের সম্মানিত পরিচালক (প্রচার ও সমন্বয়) ডালিয়া ইয়াসমিন। তিনি সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি সম্পর্কে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান এবং নারী ও শিশুর উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলা জেলা তথ্য অফিসার মো. শাহ আব্দুর রহিম নুরুন্নবী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজাপুর ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম।
সভায় বক্তারা সুখী, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ বিনির্মাণে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ, প্রাকৃতিক দুর্যোগের সময় নারী ও শিশুস্বাস্থ্যের সুরক্ষা, অংশগ্রহণমূলক সমাজ গঠনে নারীর ভূমিকা, নারী ও শিশুর সার্বিক উন্নয়ন, প্রান্তিক জনগোষ্ঠীকে শিশুর টিকাদানে উদ্বুদ্ধকরণ, শিশুর পাঁচ ডোজ টিকা নিশ্চিতকরণ, বাল্যবিবাহ প্রতিরোধ, কিশোর-কিশোরীদের বয়ঃসন্ধিকালীন সমস্যা ও করণীয়, পানিতে ডুবে শিশুমৃত্যুর কারণ ও প্রতিকার, অতিরিক্ত স্মার্টফোন ব্যবহারের ক্ষতিকর প্রভাব, নারীর শিক্ষা ও ক্ষমতায়ন, সুষম খাদ্য গ্রহণ, পারিবারিক পুষ্টি নিশ্চিতকরণ এবং বাড়ির আঙিনায় উদ্যান ও ফসল চাষের গুরুত্বসহ বিভিন্ন সমসাময়িক বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
এ সময় উপস্থিত নারীরা বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন এবং বক্তারা তাদের প্রশ্নের উত্তর দেন। বক্তারা বলেন, সচেতনতা বৃদ্ধি ও তথ্যভিত্তিক জনসম্পৃক্ততার মাধ্যমে নারী ও শিশুর স্বাস্থ্য, শিক্ষা, নিরাপত্তা এবং সামাজিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।
উঠান বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, নারী, কিশোর-কিশোরীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
ভোলায় একদিনের সফরে আগামীকাল আসছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী
গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ: রাষ্ট্রপতি
বাংলাদেশকে মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার : এমপি হাফিজ ইব্রাহিম
লালমোহনে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
লালমোহন হা-মীম এর ৮ শিক্ষার্থী নটরডেম ও সেন্ট জোসেফে চূড়ান্ত নির্বাচিত
ডেঙ্গু ঠেকাতে লালমোহনের ৯ ইউনিয়নে মশা নিধন মেশিন বিতরণ
মেঘনায় জেলের জালে ১৫ কেজির পাঙাশ, নিলামে বিক্রি ২০ হাজার টাকায়
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ
হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা
স্পিকারের সঙ্গে ফ্রান্সের সংসদীয় প্রতিনিধি দলের সাক্ষাৎ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত